মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
এবার কলেজ থেকেও বহিষ্কার হচ্ছেন সরকারকে ‌‌‘গালিগালাজ’ করা সেই সিফাত এইমাত্রঅন্যান্য এবার কলেজ থেকেও বহিষ্কার হচ্ছেন সরকারকে ‌‌‘গালিগালাজ’ করা সেই সিফাত ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন ২৯ অক্টোবর এইমাত্রঅন্যান্য ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন ২৯ অক্টোবর বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে লাফ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে লাফ উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত এইমাত্রঅন্যান্য উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত ধানমন্ডি ২৭-এ এপেক্সের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট এইমাত্রঅন্যান্য ধানমন্ডি ২৭-এ এপেক্সের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মহাখালীতে ভয়াবহ আগুন, ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন এইমাত্রঅন্যান্য মহাখালীতে ভয়াবহ আগুন, ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান এইমাত্রঅন্যান্য  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন এইমাত্রঅন্যান্য ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন
অন্যান্য

মহাখালীতে ভয়াবহ আগুন, ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন

প্রতিবেদক:
মহাখালীতে ভয়াবহ আগুন, ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পেছনে একটি পুরোনো চারতলা ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনটির তৃতীয় তলায় থাকা বৈদ্যুতিক সাব-স্টেশনের কারণে আগুন নিয়ন্ত্রণে সতর্কতার সঙ্গে কাজ করছে ফায়ার সার্ভিস।
 
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
 
ফায়ার সার্ভিস জানায়, ভবনটির ছাদে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের কাছেই ভবনটির তৃতীয় তলায় বৈদ্যুতিক সাব-স্টেশন রয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশে একটি পুরোনো চারতলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগে। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
 
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।