মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
এবার কলেজ থেকেও বহিষ্কার হচ্ছেন সরকারকে ‌‌‘গালিগালাজ’ করা সেই সিফাত এইমাত্রঅন্যান্য এবার কলেজ থেকেও বহিষ্কার হচ্ছেন সরকারকে ‌‌‘গালিগালাজ’ করা সেই সিফাত ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন ২৯ অক্টোবর এইমাত্রঅন্যান্য ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন ২৯ অক্টোবর বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে লাফ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে লাফ উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত এইমাত্রঅন্যান্য উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত ধানমন্ডি ২৭-এ এপেক্সের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট এইমাত্রঅন্যান্য ধানমন্ডি ২৭-এ এপেক্সের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মহাখালীতে ভয়াবহ আগুন, ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন এইমাত্রঅন্যান্য মহাখালীতে ভয়াবহ আগুন, ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান এইমাত্রঅন্যান্য  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন এইমাত্রঅন্যান্য ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন
অন্যান্য

ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন

প্রতিবেদক:
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্সের একটি শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ কর‌ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সা‌র্ভিস।

সংস্থার সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ধানমন্ডি ২৭ নম্বরে রাস্তার উত্তর দিকে মীনা বাজার থেকে দক্ষিণ দিকে এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

বর্তমানে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনও ব্যক্তি আহত বা আটকে পড়ার সংবাদ পাওয়া যায়নি।