মূল লেখায় যান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শেখ হাসিনার ১ বছরের খাবারের বিল ৩৫ কোটি টাকা, আর তারেক রহমানের ২৩০০ টাকা' এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার ১ বছরের খাবারের বিল ৩৫ কোটি টাকা, আর তারেক রহমানের ২৩০০ টাকা' আকাশ মেঘলা, কোথায় কেমন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য আকাশ মেঘলা, কোথায় কেমন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া অধিদপ্তর ৪১ লাখ পরিবারকে চলতি বছরই ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য ৪১ লাখ পরিবারকে চলতি বছরই ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখ নিহত, দাবি ব্রিটেনের সেনপ্রধানের এইমাত্রঅন্যান্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখ নিহত, দাবি ব্রিটেনের সেনপ্রধানের ইরাক থেকে ড্রোন হামলা, সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ এইমাত্রঅন্যান্য ইরাক থেকে ড্রোন হামলা, সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ খাগড়াছড়িতে নিখোঁজ ইউপি সদস্যের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে নিখোঁজ ইউপি সদস্যের মরদেহ উদ্ধার ৯/১১ হামলার ঘটনা কখনো ভুলবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প এইমাত্রঅন্যান্য ৯/১১ হামলার ঘটনা কখনো ভুলবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেড় কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, পিবিআইয়ের তদন্তেও সত্যতা—তবু অধরা প্রধান আসামি এইমাত্রঅন্যান্য দেড় কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, পিবিআইয়ের তদন্তেও সত্যতা—তবু অধরা প্রধান আসামি
অন্যান্য

বিষ পানের পর হাসপাতালে নেয়ার পথে বাসের ধাক্কায় রোগীর করুণ মৃত্যু

প্রতিবেদক:
বিষ পানের পর হাসপাতালে নেয়ার পথে বাসের ধাক্কায় রোগীর করুণ মৃত্যু

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোঃ শাকিল (২১) নামের এক বিষাক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় রোগীর দুই স্বজন ইউসুফ ও রুমা আহত হয়েছেন।

​শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে পটুয়াখালী শহরের পায়রা পেট্রোল পাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল জেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিবাহের চর এলাকার আবুল কালাম সরদারের ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, পারিবারিক অভিমানে শাকিল বিষপান করলে স্বজনরা তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সে শাকিলের মা ও চাচিসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। গাড়িটি পায়রা পেট্রোল পাম্প চত্বরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং শাকিলসহ ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

​পটুয়াখালী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকের হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শাকিলের মৃত্যু হয়েছিল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, চিকিৎসার জন্য শাকিলকে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে বাসের সাথে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনি মারা যান এবং তার দুই স্বজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।