মূল লেখায় যান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শেখ হাসিনার ১ বছরের খাবারের বিল ৩৫ কোটি টাকা, আর তারেক রহমানের ২৩০০ টাকা' এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার ১ বছরের খাবারের বিল ৩৫ কোটি টাকা, আর তারেক রহমানের ২৩০০ টাকা' আকাশ মেঘলা, কোথায় কেমন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য আকাশ মেঘলা, কোথায় কেমন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া অধিদপ্তর ৪১ লাখ পরিবারকে চলতি বছরই ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য ৪১ লাখ পরিবারকে চলতি বছরই ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখ নিহত, দাবি ব্রিটেনের সেনপ্রধানের এইমাত্রঅন্যান্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখ নিহত, দাবি ব্রিটেনের সেনপ্রধানের ইরাক থেকে ড্রোন হামলা, সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ এইমাত্রঅন্যান্য ইরাক থেকে ড্রোন হামলা, সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ খাগড়াছড়িতে নিখোঁজ ইউপি সদস্যের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে নিখোঁজ ইউপি সদস্যের মরদেহ উদ্ধার ৯/১১ হামলার ঘটনা কখনো ভুলবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প এইমাত্রঅন্যান্য ৯/১১ হামলার ঘটনা কখনো ভুলবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেড় কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, পিবিআইয়ের তদন্তেও সত্যতা—তবু অধরা প্রধান আসামি এইমাত্রঅন্যান্য দেড় কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, পিবিআইয়ের তদন্তেও সত্যতা—তবু অধরা প্রধান আসামি
অন্যান্য

খাগড়াছড়িতে নিখোঁজ ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

প্রতিবেদক:
খাগড়াছড়িতে নিখোঁজ ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় টানা তিন দিন নিখোঁজ থাকার পর সাধন রঞ্জন চাকমা নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার দুল্যাতলী ইউনিয়নের একটি দুর্গম পাহাড়ি এলাকার গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

নিহত সাধন রঞ্জন চাকমা দুল্যাতলী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরবর্তীতে শুক্রবার সকালে দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা লক্ষ্মীছড়ি থানায় বিষয়টি অবহিত করেন। চেয়ারম্যানের খবরের পর থেকেই নিখোঁজ জনপ্রতিনিধির অনুসন্ধানে মাঠে নামে পুলিশ ও স্থানীয় প্রশাসন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনুসন্ধানের একপর্যায়ে শুক্রবার বিকেলে নিহতের বসতবাড়ির অদূরে একটি পাহাড়ঘেঁষা গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে। বিকেলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও সময় নির্ধারণের জন্য মরদেহটি খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিহতের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নিহতের ছেলে হেমন্ত চাকমা বাদী হয়ে লক্ষ্মীছড়ি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।