মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ কুড়িগ্রামে কৃষি কর্মকর্তার ওপর হামলা: মামলা, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য কুড়িগ্রামে কৃষি কর্মকর্তার ওপর হামলা: মামলা, গ্রেপ্তার ২
অন্যান্য

ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন

প্রতিবেদক:
ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর ও শ্রমসংক্রান্ত আরও ৫০টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে হাইকোর্ট ও আপিল বিভাগে করসংক্রান্ত ৩১টি এবং শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে ১৯টি মামলা রয়েছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ড. ইউনূসের গড়ে তোলা প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া এসব মামলার বর্তমান বিএনপি সরকারের সময়ে নিষ্পত্তির বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন ৩১টি কর মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি রয়েছে প্রায় কয়েকশ কোটি টাকা। মামলাগুলোর কয়েকটি হাইকোর্টে এবং কয়েকটি আপিল বিভাগে বিচারাধীন।

অন্যদিকে শ্রম আইনসংক্রান্ত আরও ১৯টি মামলা শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের দাবি, তার মক্কেল ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারও আওয়ামী লীগ সরকারের পথেই হাঁটছে।

তবে রাষ্ট্রপক্ষের বক্তব্য, আদালতের রায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। উচ্চ আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই কার্যকর হবে।

এদিকে গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

ফলে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন কর ও শ্রমসংক্রান্ত মামলাগুলোর পরবর্তী শুনানি ও নিষ্পত্তির দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।