মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ কুড়িগ্রামে কৃষি কর্মকর্তার ওপর হামলা: মামলা, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য কুড়িগ্রামে কৃষি কর্মকর্তার ওপর হামলা: মামলা, গ্রেপ্তার ২
অন্যান্য

মানবসম্পদ উন্নয়ন ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: মুশফিকুর রহমান

প্রতিবেদক:
মানবসম্পদ উন্নয়ন ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: মুশফিকুর রহমান

মানবসম্পদের উন্নয়ন ও স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে কাজ করার কথা জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান। এ কাজে যারা সহযোগিতা করতে চান, তাদের স্বাগত জানিয়েছেন তিনি।

মুশফিকুর রহমান বলেন, “আমাদের প্রধানমন্ত্রী এবং বিএনপির নীতি হচ্ছে বাংলাদেশের মানুষকে সম্পদ হিসেবে দেখা। মানবসম্পদের উন্নয়ন এবং স্বাস্থ্য—এই দুইটা আমাদের অগ্রাধিকার। মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও কর্মসূচি অনুযায়ী যারা আমাদের সহযোগিতা করতে চান, আমরা তাদের স্বাগত জানাই।”

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষাব্যবস্থার প্রসঙ্গে মুশফিকুর রহমান বলেন, “আমরা জানি দেশের অবস্থা কী, কী অবস্থা রেখে গেছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গেছে। আমাদের ছেলে-মেয়েরা ভালো করে পড়াশোনা করত না, তবে রেজাল্ট হয়ে যেত ৯০ শতাংশ, ৯৫ শতাংশ। আর যখন চাকরির জন্য আসত, এমএ পাস, বিএ পাস করা লোক ঠিকমতো লিখতে পারত না। এমনও দৃষ্টান্ত আছে, অনেকে ‘ব্রাহ্মণবাড়িয়া’ বানান লিখতে পারত না। এরকম শিক্ষার পরিবেশ আর থাকবে না।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “মাদক, বিড়ি, সিগারেটসহ সকল আজেবাজে জিনিস থেকে দূরে থাকতে হবে। সন্ধ্যার পর পড়াশোনায় মনোযোগী হতে হবে। সারারাত জেগে পড়াশোনা করার চেয়ে প্রতিদিন দুই ঘণ্টা করে পড়তে হবে। তাহলে ভালো রেজাল্ট করতে পারবে।”

তিনি আরও বলেন, “শিক্ষক এবং মা-বাবাকে সম্মান করতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে লাভ কী, যদি মা-বাবাকে সম্মান না করে?”

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে মুশফিকুর রহমান বলেন, “বর্তমানে কষ্ট করে পড়ছো, রেজাল্ট ভালো করেছো। এই রেজাল্ট আরও ভালো করতে হবে। ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, শিক্ষক হয়ে কসবা-আখাউড়ার সুনাম বৃদ্ধি পায়—আমরা এটাই চাই।”

রহমান ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, “রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে দুইটা স্কুলকে আমরা সায়েন্স ল্যাবের জন্য সাহায্য করেছি। রেজাল্টের ভিত্তিতে আরও দুইটা সায়েন্স ল্যাব করা হবে। আমরা সরকারকে সহযোগিতা করছি।”

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “আগে পড়াশোনা হয় নাই, এখন পড়াশোনা করান। এ জন্য ভালো রেজাল্ট করছে। আরও ভালো রেজাল্ট করতে হবে। প্রাইভেট টিউশনি বন্ধ করতে হবে। স্কুল থেকেই সম্পূর্ণ শিক্ষা দিতে হবে। শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হবে।”

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় কৃষক দলের সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল, আখাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাহার, সহ-সভাপতি আবুল ফারুক বকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী জালাল, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মন্তাজ মিয়া, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।