মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত  এইমাত্রঅন্যান্য শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত  বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম পাংশায় ৪২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এইমাত্রঅন্যান্য পাংশায় ৪২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজবাড়ীতে এসআরবির অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র-ককটেলসহ গ্রেফতার ১ এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে এসআরবির অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র-ককটেলসহ গ্রেফতার ১ স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান এমপি সুবর্ণা সিকদারের এইমাত্রঅন্যান্য স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান এমপি সুবর্ণা সিকদারের ‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ গড়তে স্বেচ্ছাশ্রম দিতে চায় ঢাবি ছাত্রদল, প্রশাসনের সহযোগিতার আশ্বাস এইমাত্রঅন্যান্য ‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ গড়তে স্বেচ্ছাশ্রম দিতে চায় ঢাবি ছাত্রদল, প্রশাসনের সহযোগিতার আশ্বাস বগুড়ায় অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, স্থানীয়দের মধ্যে ক্ষোভ এইমাত্রঅন্যান্য বগুড়ায় অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, স্থানীয়দের মধ্যে ক্ষোভ স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
অন্যান্য

শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

প্রতিবেদক:
শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

সিইএমআরসিবি রিভার প্রকল্প,এলজিইডি আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে “জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়ন দক্ষতা প্রশিক্ষণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রৌমারী উপজেলার যাদুরচর নতুন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম।

ধারাবাহিকভাবে ১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।প্রতি সেশনে মোট ২০জন করে ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণে ফ্যাসিলেটর হিসাবে দায়িত্ব পালন করেন রিভার প্রকল্পের ফিল্ড অফিসার শাহ মোঃ আব্দুল মোমেন ও শাহনাজ খাতুন। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম মনোয়ারা, সহকারী শিক্ষক মাকসুরা বেগম।

রিভার প্রকল্পের শিক্ষার্থীদের “জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়ন”শীর্ষক এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস,সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বন্যাসহ নানা দুর্যোগ এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় তারা আরও সক্ষম হয়ে উঠবে। একই সঙ্গে তারা দায়িত্বশীল, আত্মনির্ভর ও সফল মানুষ হিসেবে গড়ে উঠবে।

উল্লেখ্য,পরিকল্পিত কর্মপরিধির আওতায় তিনটি ডেলিভারেবলের মাধ্যমে এগিয়ে চলছে সিইএমআরসিবির কার্যক্রম। ‘বিশ্লেষণ ও কৌশল প্রণয়ন’ শীর্ষক প্রথম ডেলিভারেবলের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর এখন চলছে দ্বিতীয় ডেলিভারেবল ‘প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন’ কার্যক্রম।