মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত  এইমাত্রঅন্যান্য শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত  বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম পাংশায় ৪২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এইমাত্রঅন্যান্য পাংশায় ৪২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজবাড়ীতে এসআরবির অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র-ককটেলসহ গ্রেফতার ১ এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে এসআরবির অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র-ককটেলসহ গ্রেফতার ১ স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান এমপি সুবর্ণা সিকদারের এইমাত্রঅন্যান্য স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান এমপি সুবর্ণা সিকদারের ‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ গড়তে স্বেচ্ছাশ্রম দিতে চায় ঢাবি ছাত্রদল, প্রশাসনের সহযোগিতার আশ্বাস এইমাত্রঅন্যান্য ‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ গড়তে স্বেচ্ছাশ্রম দিতে চায় ঢাবি ছাত্রদল, প্রশাসনের সহযোগিতার আশ্বাস বগুড়ায় অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, স্থানীয়দের মধ্যে ক্ষোভ এইমাত্রঅন্যান্য বগুড়ায় অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, স্থানীয়দের মধ্যে ক্ষোভ স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
অন্যান্য

পাংশায় ৪২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক:
পাংশায় ৪২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের এক অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমাস (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ‎ ‎​

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ২০:১৫ ঘটিকার সময় পাংশা থানাধীন ধোপাকেল্লা এলাকাভুক্ত আব্বাস আলীর বসতবাড়ির সামনের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়।

এসআই (নিরস্ত্র) মোঃ চান মিয়ার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বাঁশগ্রামের মোঃ জব্বার মোল্লার ছেলে মোঃ আলমাসকে হাতেনাতে আটক করে পুলিশ। ‎ ‎​আটকের পর আসামির কাছে থাকা ডিজিটাল পরিমাপক যন্ত্র দিয়ে মেপে ৪.২০ গ্রাম ওজনের ৪২ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১২,৬০০ টাকা। ‎

‎​এ ঘটনায় এসআই মোঃ চান মিয়া বাদী হয়ে পাংশা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৩, তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬; জি আর নং-১৮৭/২৬)। মামলা রুজুর পর তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতার দেখিয়ে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন।