মূল লেখায় যান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমিরের লংমার্চের বক্তব্যে ‘অপ্রতীম হত্যা’ প্রসঙ্গ এইমাত্রঅন্যান্য জামায়াত আমিরের লংমার্চের বক্তব্যে ‘অপ্রতীম হত্যা’ প্রসঙ্গ বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদমন্ত্রী এইমাত্রঅন্যান্য বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের এইমাত্রঅন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের  মিনিটের ব্যবধানে রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন এইমাত্রঅন্যান্য  মিনিটের ব্যবধানে রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন অপ্রতিমের মৃত্যু ঘিরে তদন্ত জোরদার, একে একে আটক তিন  এইমাত্রঅন্যান্য অপ্রতিমের মৃত্যু ঘিরে তদন্ত জোরদার, একে একে আটক তিন  অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আরো ১ জন আটক এইমাত্রঅন্যান্য অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আরো ১ জন আটক শহীদ জিয়া ও বেগম খালেদার মাজার জিয়ারত করলেন চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান এইমাত্রঅন্যান্য শহীদ জিয়া ও বেগম খালেদার মাজার জিয়ারত করলেন চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদান লামায় এইমাত্রঅন্যান্য ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদান লামায়
অন্যান্য

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৭৫ কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক:
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৭৫ কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৭৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ১০ হাজার ৮৮ পিস ইয়াবা ও ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয় থেকে পাঠানো একটি সাংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের (পিপিএম) নির্দেশনায় জেলার ১৮টি থানা এবং ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে ১০ হাজার ৮৮ পিস ইয়াবা ও ৫১ কেজি উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টাই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স-নীতি অনুসরণ করে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরো জোরদারভাবে অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।