মূল লেখায় যান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমিরের লংমার্চের বক্তব্যে ‘অপ্রতীম হত্যা’ প্রসঙ্গ এইমাত্রঅন্যান্য জামায়াত আমিরের লংমার্চের বক্তব্যে ‘অপ্রতীম হত্যা’ প্রসঙ্গ বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদমন্ত্রী এইমাত্রঅন্যান্য বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের এইমাত্রঅন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের  মিনিটের ব্যবধানে রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন এইমাত্রঅন্যান্য  মিনিটের ব্যবধানে রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন অপ্রতিমের মৃত্যু ঘিরে তদন্ত জোরদার, একে একে আটক তিন  এইমাত্রঅন্যান্য অপ্রতিমের মৃত্যু ঘিরে তদন্ত জোরদার, একে একে আটক তিন  অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আরো ১ জন আটক এইমাত্রঅন্যান্য অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আরো ১ জন আটক শহীদ জিয়া ও বেগম খালেদার মাজার জিয়ারত করলেন চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান এইমাত্রঅন্যান্য শহীদ জিয়া ও বেগম খালেদার মাজার জিয়ারত করলেন চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদান লামায় এইমাত্রঅন্যান্য ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদান লামায়
অন্যান্য

শহীদ জিয়া ও বেগম খালেদার মাজার জিয়ারত করলেন চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান

প্রতিবেদক:
শহীদ জিয়া ও বেগম খালেদার মাজার জিয়ারত করলেন চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান

চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মো. ইদ্রিস মিয়া দায়িত্ব গ্রহণের পরপরই প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিনকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে সাথে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়ে জিয়ারত করেন তিনি। এ সময় তারা প্রয়াত রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন এবং বেগম খালেদা জিয়ার জন্যও দোয়া করেন।

চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে মো. ইদ্রিস মিয়ার নিয়োগের প্রজ্ঞাপন ১৭ সেপ্টেম্বর জারি করা হয়। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ৭(১) ধারায় তাঁকে তিন বছরের জন্য চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

মাজার জিয়ারত শেষে ইদ্রিস মিয়া বলেন, চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর একটি গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠান। দায়িত্ব পালনে তিনি স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান। নগরবাসীর নিরাপদ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং ওয়াসার সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, চট্টগ্রামবাসীর প্রত্যাশা অনেক। এই দায়িত্বকে আমি জনগণের সেবা করার একটি সুযোগ হিসেবে দেখছি। ওয়াসার সেবায় যেখানে সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, মানুষের কল্যাণ ও জনসেবা নিশ্চিত করাই রাষ্ট্রের মূল দায়িত্ব। নতুন দায়িত্বে ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি কিংবা সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা কেউই জনগণের মালিক নন; আমরা সবাই জনগণের সেবক। মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।চ্ জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে মীর হেলালের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গেও এ বক্তব্যের সাদৃশ্য রয়েছে।

মীর হেলাল আরও বলেন, চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী। এ নগরের পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। এ ক্ষেত্রে নতুন ওয়াসা চেয়ারম্যানের নেতৃত্বে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, মো. ইদ্রিস মিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পটিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

এসময় সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম সুমন, সাফায়ত হোসেন চুক্কু, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মঞ্জুর আলম তালুকদার মঞ্জু, সদস্য সচিব জমির উদ্দিন মানিক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দরা।