মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৪:০২ অপরাহ্ন
শিরোনাম
৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, স্ত্রীর ১ দিন এইমাত্রঅন্যান্য ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, স্ত্রীর ১ দিন ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী কাল এইমাত্রঅন্যান্য ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী কাল কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ এইমাত্রঅন্যান্য কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই হলে লিফট স্থাপনের দাবি শিক্ষার্থীদের এইমাত্রঅন্যান্য খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই হলে লিফট স্থাপনের দাবি শিক্ষার্থীদের নবীগঞ্জে শেভরন ও গ্রিন সেভার্সের ‘ট্রি গার্ডিয়ানশিপ’ উদ্যোগ চালু এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে শেভরন ও গ্রিন সেভার্সের ‘ট্রি গার্ডিয়ানশিপ’ উদ্যোগ চালু বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ এইমাত্রঅন্যান্য বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ জয়পুরহাটে আলোচিত সাজেদা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে আলোচিত সাজেদা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স এইমাত্রঅন্যান্য ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
অন্যান্য

সাকিবের বাসার সামনে আয়াসের বিতর্কিত আচরণের ভিডিও ভাইরাল

প্রতিবেদক:
সাকিবের বাসার সামনে আয়াসের বিতর্কিত আচরণের ভিডিও ভাইরাল

ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরা শহরের বাসার সামনে রাষ্ট্র সংলাপ ফোরামের (SDF) সভাপতি আ ন ম আয়াসের কথিত বিতর্কিত আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড়ে সাকিব আল হাসানের বাসার গেটের সামনে ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাকিবের বাসার গেটের কাছে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রস্রাব করছেন। ভিডিওতে ওই ব্যক্তিকে সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেও শোনা যায়। বিভিন্ন পোস্টে ওই ব্যক্তিকে SDF সভাপতি আ ন ম আয়াস হিসেবে দাবি করা হয়েছে।

তবে ভিডিওটি কে ধারণ করেছেন বা প্রথম কোথা থেকে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে।

সাকিবের বাসার সামনে আয়াসের বিতর্কিত আচরণের ভিডিও ভাইরাল

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে ২০ সেপ্টেম্বর মাগুরায় যান আ ন ম আয়াস। বিভিন্ন কর্মসূচি শেষে রাতে তিনি সাকিব আল হাসানের বাসার সামনে যান। এরপরই ওই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রের দাবি।

এর আগে সাকিব আল হাসানসহ ৯০ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করার বিষয়টি আলোচনায় আসে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে ওই আবেদন করা হয়েছিল।

তবে সাকিবের বাসার সামনে ঘটে যাওয়া কথিত আচরণের সঙ্গে ওই অভিযোগ বা আবেদনের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেলেও এ বিষয়ে এখন পর্যন্ত আ ন ম আয়াসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।