মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, স্ত্রীর ১ দিন এইমাত্রঅন্যান্য ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, স্ত্রীর ১ দিন ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী কাল এইমাত্রঅন্যান্য ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী কাল কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ এইমাত্রঅন্যান্য কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই হলে লিফট স্থাপনের দাবি শিক্ষার্থীদের এইমাত্রঅন্যান্য খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই হলে লিফট স্থাপনের দাবি শিক্ষার্থীদের নবীগঞ্জে শেভরন ও গ্রিন সেভার্সের ‘ট্রি গার্ডিয়ানশিপ’ উদ্যোগ চালু এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে শেভরন ও গ্রিন সেভার্সের ‘ট্রি গার্ডিয়ানশিপ’ উদ্যোগ চালু বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ এইমাত্রঅন্যান্য বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ জয়পুরহাটে আলোচিত সাজেদা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে আলোচিত সাজেদা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স এইমাত্রঅন্যান্য ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
অন্যান্য

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রতিবেদক:
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে ৭৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ২টা ৪০ মিনিটের দিকে আমানগন্ডা বিওপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব শাড়ি উদ্ধার করে।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১০ বিজিবি সূত্রে জানা যায়, আমানগন্ডা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তের সোনাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।