মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, স্ত্রীর ১ দিন এইমাত্রঅন্যান্য ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, স্ত্রীর ১ দিন ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী কাল এইমাত্রঅন্যান্য ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী কাল কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ এইমাত্রঅন্যান্য কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই হলে লিফট স্থাপনের দাবি শিক্ষার্থীদের এইমাত্রঅন্যান্য খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই হলে লিফট স্থাপনের দাবি শিক্ষার্থীদের নবীগঞ্জে শেভরন ও গ্রিন সেভার্সের ‘ট্রি গার্ডিয়ানশিপ’ উদ্যোগ চালু এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে শেভরন ও গ্রিন সেভার্সের ‘ট্রি গার্ডিয়ানশিপ’ উদ্যোগ চালু বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ এইমাত্রঅন্যান্য বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ জয়পুরহাটে আলোচিত সাজেদা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে আলোচিত সাজেদা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স এইমাত্রঅন্যান্য ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
অন্যান্য

মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন

প্রতিবেদক:
মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন

নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে খাগড়াছড়ির মানিকছড়িতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) পূবালী ব্যাংকের মানিকছড়ি উপ-শাখার উদ্যোগে র‍্যালি ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে শাখার সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে ব্যাংকের সামনে এসে শেষ হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গ্রাহকরা অংশ নেন।

পূবালী ব্যাংক পিএলসির মানিকছড়ি উপ-শাখা ব্যবস্থাপক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও কর্মকর্তা মো. আজিজুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলার অঞ্চল প্রধান এ.কে.এম মাসুদ।

এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ির জেলা শাখার সহকারী মহাব্যবস্থাপনা মো. ইকবাল হোসেন, মাটিরাঙ্গা উপ-শাখা ব্যবস্থাপক মো. হালিমুর রশিদ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, বাজার পরিচালনা কমিটির সহসভাপতি রুপেন পাল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজু।

এসময় বক্তারা বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটাল লেনদেনের গুরুত্ব দিন দিন বাড়ছে। নগদ অর্থের পরিবর্তে ক্যাশলেস লেনদেন চালু হলে অর্থ লেনদেনে সময় কমার পাশাপাশি নিরাপত্তা ও স্বচ্ছতাও বাড়বে। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীরা সহজে এবং নগদ অর্থ ছাড়াই গ্রাহকদের কাছ থেকে পণ্য ও সেবার মূল্য গ্রহণ করতে পারবেন।

এছাড়াও গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা দিতে পূবালী ব্যাংক বিভিন্ন ডিজিটাল সেবা চালু করেছে। পে অ্যাপস, কিউআর কোড, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ প্রযুক্তিনির্ভর নানা সেবার মাধ্যমে গ্রাহকরা সহজেই দৈনন্দিন আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারছেন বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা

ব্যাংক সূত্রে জানা গেছে, ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করতে বিভিন্ন শাখা ও উপশাখায় কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সেলফ সার্ভিস কর্নার ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথের মাধ্যমে গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।