মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, স্ত্রীর ১ দিন এইমাত্রঅন্যান্য ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, স্ত্রীর ১ দিন ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী কাল এইমাত্রঅন্যান্য ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী কাল কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ এইমাত্রঅন্যান্য কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই হলে লিফট স্থাপনের দাবি শিক্ষার্থীদের এইমাত্রঅন্যান্য খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই হলে লিফট স্থাপনের দাবি শিক্ষার্থীদের নবীগঞ্জে শেভরন ও গ্রিন সেভার্সের ‘ট্রি গার্ডিয়ানশিপ’ উদ্যোগ চালু এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে শেভরন ও গ্রিন সেভার্সের ‘ট্রি গার্ডিয়ানশিপ’ উদ্যোগ চালু বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ এইমাত্রঅন্যান্য বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ জয়পুরহাটে আলোচিত সাজেদা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে আলোচিত সাজেদা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স এইমাত্রঅন্যান্য ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
অন্যান্য

গুরুদাসপুরে গ্রামপুলিশের পোষাকসহ বিভিন্ন উপকরণ পেলেন অস্বচ্ছলরা

প্রতিবেদক:
গুরুদাসপুরে গ্রামপুলিশের পোষাকসহ বিভিন্ন উপকরণ পেলেন অস্বচ্ছলরা

নাটোরের গুরুদাসপুরে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির জীবিকা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে অস্বচ্ছল ও অসহায়দের মাঝে ৭টি সিএনজি, সাতটি ট্রাইসাইকেল ও সাতটি গম ভাঙানো মেশিন প্রদান, শতবর্ষী ১১জন নারী-পুরুষকে ১০ হাজার টাকা করে অনুদানের চেকসহ ৫৭ জন গ্রাম পুলিশের হাতে নতুন পোষাক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। কাতার চ্যারিটি কর্তৃক ইকোনমিক ইমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় এসব উপকরণ দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, কাতার চ্যারিটির প্রতিনিধি গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রধান নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে সুবিধাভোগী উদ্যোক্তা শাহারা বেগম, সালমা আক্তার, মুক্তার হোসেন ও শাহীন আলম তাদের জীবনের করুণকাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন।