মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
জাবিতে সুস্বরের আয়োজনে 'বাউল বিসর্গ' অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জাবিতে সুস্বরের আয়োজনে 'বাউল বিসর্গ' অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু এইমাত্রঅন্যান্য হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান শাহজাদপুরে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু এইমাত্রঅন্যান্য শাহজাদপুরে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, ১২০০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস এইমাত্রঅন্যান্য গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, ১২০০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা দিতে সমঝোতা চুক্তি এইমাত্রঅন্যান্য নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা দিতে সমঝোতা চুক্তি নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেপ্তার ‘আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে’ এইমাত্রঅন্যান্য ‘আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে’
অন্যান্য

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

প্রতিবেদক:
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

“শান্তিতে বিনিয়োগ করুন—সকলের জন্য, সর্বত্র, প্রতিদিন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা পরিষদের সামনে উপজেলা পিএফজি, ওয়াইপিএজি ও ওয়েবের উদ্যোগে মানববন্ধন ও শান্তি র‍্যালি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে শহরে একটি শান্তি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও পিএফজির অ্যাম্বাসেডর একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, অ্যাম্বাসেডর হাবিবুর রহমান হাবিব, পিএফজি সদস্য ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর মমতাজ বেগম, সদস্য আব্দুল্লাহ আল নোমান এবং ওয়াইপিএজি সদস্য ইশতিয়াক আহমেদসহ অনেকে।

বক্তারা বলেন, শান্তি কোনো বিমূর্ত ধারণা নয় কিংবা কেবল সংঘাতের সাময়িক অনুপস্থিতিও নয়। সমাজে ন্যায়বিচার, আইনের শাসন, অর্থনৈতিক সাম্য ও মানুষের মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়েই প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হয়।

তারা বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠার অর্থ হলো অর্থনৈতিক উত্তরণ, গণতান্ত্রিক রূপান্তর, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।

বক্তারা পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশে শান্তিতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন এবং এসব মূল্যবোধের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।