মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
জাবিতে সুস্বরের আয়োজনে 'বাউল বিসর্গ' অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জাবিতে সুস্বরের আয়োজনে 'বাউল বিসর্গ' অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু এইমাত্রঅন্যান্য হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান শাহজাদপুরে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু এইমাত্রঅন্যান্য শাহজাদপুরে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, ১২০০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস এইমাত্রঅন্যান্য গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, ১২০০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা দিতে সমঝোতা চুক্তি এইমাত্রঅন্যান্য নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা দিতে সমঝোতা চুক্তি নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেপ্তার ‘আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে’ এইমাত্রঅন্যান্য ‘আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে’
অন্যান্য

গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, ১২০০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

প্রতিবেদক:
গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, ১২০০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইলের গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়। অভিযানে প্রায় ১ হাজার ২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ করে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাখাই বিল, সুজনবাড়ি খাল, মাঝিবাড়ি দহ, শাকুর কুড়া বিল, বামন বাইদ ও ডুবাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে ও পুলিশের সদস্যরা। অভিযানকালে বিভিন্ন জলাশয় ও এলাকায় অবৈধভাবে ব্যবহৃত প্রায় ১ হাজার ২০০ মিটার চায়না জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।