মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
জাবিতে সুস্বরের আয়োজনে 'বাউল বিসর্গ' অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জাবিতে সুস্বরের আয়োজনে 'বাউল বিসর্গ' অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু এইমাত্রঅন্যান্য হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান শাহজাদপুরে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু এইমাত্রঅন্যান্য শাহজাদপুরে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, ১২০০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস এইমাত্রঅন্যান্য গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, ১২০০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা দিতে সমঝোতা চুক্তি এইমাত্রঅন্যান্য নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা দিতে সমঝোতা চুক্তি নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেপ্তার ‘আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে’ এইমাত্রঅন্যান্য ‘আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে’
অন্যান্য

পটুয়াখালীতে সাংবাদিকের নাম ও ছবি ব্যবহার করে অপপ্রচার, থানায় জিডি

প্রতিবেদক:
পটুয়াখালীতে সাংবাদিকের নাম ও ছবি ব্যবহার করে অপপ্রচার, থানায় জিডি

জাতীয় দৈনিক ‘রুপালি বাংলাদেশ’-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেনের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

জিডিতে উল্লেখ করা হয়, বেশ কিছুদিন ধরে একটি চক্র সাংবাদিক দেলোয়ার হোসেনের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে তার পরিচিতজনদের কাছে মানহানিকর ও বিভ্রান্তিকর পোস্ট পাঠাচ্ছে। এতে তিনি ও তার পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি থানায় জিডি করেন এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, জিডির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তিগত সহায়তায় ভুয়া আইডিগুলোর ব্যবহারকারীকে শনাক্তের চেষ্টা চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।