মূল লেখায় যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তরুণী নিহত, আহত ৬ এইমাত্রঅন্যান্য ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তরুণী নিহত, আহত ৬ অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব: সালথায় ইউপি চেয়ারম্যান  এইমাত্রঅন্যান্য অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব: সালথায় ইউপি চেয়ারম্যান  যে কারণে আটকে যেতে পারে নতুন পে স্কেলে বেতন এইমাত্রঅন্যান্য যে কারণে আটকে যেতে পারে নতুন পে স্কেলে বেতন বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা সভায় মন্ত্রী রাজিব আহসান এইমাত্রঅন্যান্য বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা সভায় মন্ত্রী রাজিব আহসান গাজী নজরুল ইসলামের এমপি পদের বিষয় নিয়ে যা জানালেন স্পিকার এইমাত্রঅন্যান্য গাজী নজরুল ইসলামের এমপি পদের বিষয় নিয়ে যা জানালেন স্পিকার খাগড়াছড়িতে যৌথ বাহিনীর ঝটিকা অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন গ্রেফতার এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে যৌথ বাহিনীর ঝটিকা অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এইমাত্রঅন্যান্য জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী
অন্যান্য

খাগড়াছড়িতে ইউএনওকে ভালো পোস্টিংয়ের লোভ দেখিয়ে ১ লাখ টাকা দাবি, আটক ভুয়া সচিবের ভাই

প্রতিবেদক:
খাগড়াছড়িতে ইউএনওকে ভালো পোস্টিংয়ের লোভ দেখিয়ে ১ লাখ টাকা দাবি, আটক ভুয়া সচিবের ভাই

ভালো পদে বদলির প্রলোভন দেখিয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১ লাখ টাকা দাবি করার অভিযোগে এক ভুয়া সচিবের ভাইকে হাতেনাতে আটক করা হয়েছে।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আপন বড় ভাই পরিচয়ে এই জালিয়াতির চেষ্টা চালান।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অভিযুক্ত ব্যক্তি কার্যালয়ে প্রবেশ করে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই হিসেবে পরিচয় দেন। কথা বলার একপর্যায়ে তিনি ইউএনও-কে ঢাকায় সুবিধাজনক ও আকর্ষণীয় স্থানে বদলি করিয়ে দেওয়ার আশ্বাস দেন এবং ১ লাখ টাকা দাবি করেন।

টাকা দাবি ও সার্বিক আচরণে সন্দেহ তৈরি হলে রামগড় ইউএনও তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। সত্যতা যাচাইয়ের পর নিশ্চিত হওয়া যায় যে ওই ব্যক্তির পরিচয় সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে কার্যালয়ের কর্মকর্তারা তাকে আটকে রেখে স্থানীয় রামগড় থানা-পুলিশে সোপর্দ করেন।

​রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, এক ব্যক্তি অফিসে এসে নিজেকে সচিবের বড় ভাই পরিচয়ে সাক্ষাৎ করেন। একপর্যায়ে তিনি ভালো জায়গায় পোস্টিংয়ের প্রলোভন দেখিয়ে ১ লাখ টাকা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় সত্যতা যাচাই করে ভুয়া প্রমাণিত হলে আমরা তাকে পুলিশের নিকট হস্তান্তর করি।’

​রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন পেয়ে তাঁর দপ্তর থেকে ওই প্রতারককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।