মূল লেখায় যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তরুণী নিহত, আহত ৬ এইমাত্রঅন্যান্য ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তরুণী নিহত, আহত ৬ অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব: সালথায় ইউপি চেয়ারম্যান  এইমাত্রঅন্যান্য অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব: সালথায় ইউপি চেয়ারম্যান  যে কারণে আটকে যেতে পারে নতুন পে স্কেলে বেতন এইমাত্রঅন্যান্য যে কারণে আটকে যেতে পারে নতুন পে স্কেলে বেতন বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা সভায় মন্ত্রী রাজিব আহসান এইমাত্রঅন্যান্য বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা সভায় মন্ত্রী রাজিব আহসান গাজী নজরুল ইসলামের এমপি পদের বিষয় নিয়ে যা জানালেন স্পিকার এইমাত্রঅন্যান্য গাজী নজরুল ইসলামের এমপি পদের বিষয় নিয়ে যা জানালেন স্পিকার খাগড়াছড়িতে যৌথ বাহিনীর ঝটিকা অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন গ্রেফতার এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে যৌথ বাহিনীর ঝটিকা অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এইমাত্রঅন্যান্য জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী
অন্যান্য

গাজী নজরুল ইসলামের এমপি পদের বিষয় নিয়ে যা জানালেন স্পিকার

প্রতিবেদক:
গাজী নজরুল ইসলামের এমপি পদের বিষয় নিয়ে যা জানালেন স্পিকার

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য (এমপি) পদের বিষয়ে সিদ্ধান্ত নির্ভর করছে তার বিরুদ্ধে পুলিশের নেওয়া ব্যবস্থার ওপর। তবে দল থেকে বহিষ্কারের কারণে তার এমপি পদ যাবে না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান।

গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদের বিষয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করার কথা জানিয়ে জামায়াত চিঠি দিয়েছে। কিন্তু দল বহিষ্কার করলে কারও সংসদ সদস্য পদ যায় না। কোনো সংসদ সদস্য নিজে দল থেকে পদত্যাগ করলে বা দলের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্য পদ শূন্য হয়।’

মামলায় গ্রেপ্তারের বিষয়ে ইঙ্গিত করে স্পিকার জানান, এখন পুলিশ কী ব্যবস্থা নেয়, তারা সেটা দেখার অপেক্ষায় আছেন। পুলিশ কী ব্যবস্থা নিল, তা দেখে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে। তখন এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, ‘আরেকটি হতে পারে, আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন।’

সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদ সদস্য নির্বাচিত এবং এ পদে থাকার বেশ কিছু যোগ্যতার কথা বলা আছে। সেগুলোর একটি হলো, নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্তত দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত এবং তার মুক্তির পর পাঁচ বছর পার না হলে তিনি সংসদ সদস্য হওয়া ও পদে থাকার অযোগ্য বিবেচিত হবেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিলে কিংবা দল থেকে পদত্যাগ করলে তার আসন শূন্য হয়। কিন্তু কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যদি দল তাকে বহিষ্কার করে, সে ক্ষেত্রে কী হবে, তা সংবিধানে স্পষ্ট করে উল্লেখ করা নেই।

একই সঙ্গে এই অনুচ্ছেদে বলা আছে, নির্বাচিত হওয়ার পর কোনো সংসদ সদস্য ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী অযোগ্য হয়েছেন কি না বা ৭০ অনুচ্ছেদ অনুসারে কোনো সংসদ সদস্যের আসন শূন্য হবে কি না, সে সম্পর্কে কোনো বিতর্ক দেখা দিলে শুনানি ও নিষ্পত্তির জন্য প্রশ্নটি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। এ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনার মধ্যে গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

তারা বিষয়টি স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে চিঠি দেয়। তবে গাজী নজরুলের সংসদ সদস্য পদ এখনো আছে।

এরই মধ্যে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মৃত্যু নতুন করে গাজী নজরুল ইসলামকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মরিয়মের বাবার করা মামলায় গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে ৪ দিনের রিমান্ডে আছেন গাজী নজরুল। এক দিনের রিমান্ড শেষে তার প্রথম স্ত্রী মাকছুদাকে কারাগারে পাঠানো হয়েছে।

গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর তাকে সংসদীয় কমিটিতে না রাখার জন্যও সরকারি দলের প্রতি অনুরোধ জানিয়েছিল জামায়াতে ইসলামী। সেই পরিপ্রেক্ষিতে তাকে দুটি সংসদীয় কমিটি থেকে বাদ দেওয়া হয়। কিন্তু ৭ সেপ্টেম্বর সরকারি প্রতিশ্রুতি কমিটিতে তার নাম রাখা হয়েছিল। পরে জামায়াতে ইসলামীর আপত্তির কারণে তার নাম বাদ দিয়ে ওই কমিটি পুনর্গঠন করা হয়।

সেদিন সংসদে বিষয়টি নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্ক হয়েছিল। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছিলেন, দল থেকে বহিষ্কার করা হলে সংবিধান অনুযায়ী সংসদ সদস্য পদ শূন্য হয় না। নিজ থেকে পদত্যাগ না করলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ আসে না।

সূত্র: প্রথম  আলো