মূল লেখায় যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তরুণী নিহত, আহত ৬ এইমাত্রঅন্যান্য ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তরুণী নিহত, আহত ৬ অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব: সালথায় ইউপি চেয়ারম্যান  এইমাত্রঅন্যান্য অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব: সালথায় ইউপি চেয়ারম্যান  যে কারণে আটকে যেতে পারে নতুন পে স্কেলে বেতন এইমাত্রঅন্যান্য যে কারণে আটকে যেতে পারে নতুন পে স্কেলে বেতন বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা সভায় মন্ত্রী রাজিব আহসান এইমাত্রঅন্যান্য বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা সভায় মন্ত্রী রাজিব আহসান গাজী নজরুল ইসলামের এমপি পদের বিষয় নিয়ে যা জানালেন স্পিকার এইমাত্রঅন্যান্য গাজী নজরুল ইসলামের এমপি পদের বিষয় নিয়ে যা জানালেন স্পিকার খাগড়াছড়িতে যৌথ বাহিনীর ঝটিকা অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন গ্রেফতার এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে যৌথ বাহিনীর ঝটিকা অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এইমাত্রঅন্যান্য জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী
অন্যান্য

ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩, মাদকসহ আটক ১২

প্রতিবেদক:
ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩, মাদকসহ আটক ১২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২১ বছর বয়সী এক মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর ভাইয়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে। এছাড়া মাদক মামলায় পাঁচজন ও পরোয়ানাভুক্ত চারজনসহ মোট ১২ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

ধর্ষণ মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। গত ১৯ সেপ্টেম্বর সকালে মাদ্রাসায় যাওয়ার পথে উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়খালী গ্রামের মঞ্জুরুল হকের ছেলে শাহিন মিয়া (৩৬) তরুণীকে তার বসতঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় একই গ্রামের মৃত আবুল কালামের ছেলে রুবেল (৪২) ও মানিক মিয়ার ছেলে রেজাউল করিম জয় (২২) তাকে সহযোগিতা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি শাহিন মিয়াসহ সহযোগী রুবেল ও রেজাউল করিম জয়কে গ্রেফতার করে।

অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে মঙ্গলবার একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—তারাকান্দা উপজেলার ইয়াসিন (১ মাস), ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ফয়সাল মিয়া (১ মাস), শাকিল (২ মাস), মাহবুবুর রহমান (৩ মাস) এবং পৌর শহরের মনির (২ মাস)।

এছাড়া পুলিশের পৃথক অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন এবং জিআর পরোয়ানাভুক্ত তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন জানান, ধর্ষণ মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত পাঁচজন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেফতার করে মোট ১২ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।