মূল লেখায় যান
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিশোধের আগুনে পুড়ল ৩০ কোটিরও বেশি টাকার সম্পদ এইমাত্রঅন্যান্য প্রতিশোধের আগুনে পুড়ল ৩০ কোটিরও বেশি টাকার সম্পদ জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প রান্নাঘরে খাবারের অপচয় কমাতে যে অভ্যাসগুলো গড়ে তুলবেন এইমাত্রঅন্যান্য রান্নাঘরে খাবারের অপচয় কমাতে যে অভ্যাসগুলো গড়ে তুলবেন নোয়াখালীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য নোয়াখালীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণকেও দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণকেও দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ জেলা আ. লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক পিপি রুমেন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কার্যক্রম নিষিদ্ধ জেলা আ. লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক পিপি রুমেন গ্রেপ্তার চট্টগ্রামে দুদক'র জালে ঘুষের টাকা সহ সাব-রেজিস্টার আটক এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে দুদক'র জালে ঘুষের টাকা সহ সাব-রেজিস্টার আটক
অন্যান্য

কার্যক্রম নিষিদ্ধ জেলা আ. লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক পিপি রুমেন গ্রেপ্তার

প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ জেলা আ. লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক পিপি রুমেন গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আ,লীগের সাবেক সহ সভাপতি ও সাবেক পিপি রুমেন গ্রেপ্তার সুনামগঞ্জ প্রতিনিধি কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক পিপি অ্যাড. খায়রুল কবির রুমেন কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

রুমেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের বড় ভাই। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা খায়রুল কবির রুমেনের পিতা প্রয়াত আব্দুর রইছ সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য ছিলেন।

তাঁর মাতা মরহুমা রফিকা রইস চৌধুরী কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ড. খায়রুল কবির রুমেন ১৯৯৭ সালে আইন পেশায় যোগ দেন। তিনি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য হিসেবে কাজ করছেন। কর্মজীবনে তিনি তিনবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, খায়রুল কবির রুমেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার ঘটনার পর ১৭ সেপ্টেম্বর নাশকতার চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।