মূল লেখায় যান
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিশোধের আগুনে পুড়ল ৩০ কোটিরও বেশি টাকার সম্পদ এইমাত্রঅন্যান্য প্রতিশোধের আগুনে পুড়ল ৩০ কোটিরও বেশি টাকার সম্পদ জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প রান্নাঘরে খাবারের অপচয় কমাতে যে অভ্যাসগুলো গড়ে তুলবেন এইমাত্রঅন্যান্য রান্নাঘরে খাবারের অপচয় কমাতে যে অভ্যাসগুলো গড়ে তুলবেন নোয়াখালীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য নোয়াখালীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণকেও দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণকেও দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ জেলা আ. লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক পিপি রুমেন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কার্যক্রম নিষিদ্ধ জেলা আ. লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক পিপি রুমেন গ্রেপ্তার চট্টগ্রামে দুদক'র জালে ঘুষের টাকা সহ সাব-রেজিস্টার আটক এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে দুদক'র জালে ঘুষের টাকা সহ সাব-রেজিস্টার আটক
অন্যান্য

চট্টগ্রামে দুদক'র জালে ঘুষের টাকা সহ সাব-রেজিস্টার আটক

প্রতিবেদক:
চট্টগ্রামে দুদক'র জালে ঘুষের টাকা সহ সাব-রেজিস্টার আটক

চট্টগ্রামের আদালত পাড়ায় পাহাড়তলীর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুস নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন— পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশ।

দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রামের একজন আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিলে কোনো ধরনের ত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার কাজটি ইচ্ছাকৃতভাবে আটকে রাখেন। পরবর্তীতে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি রেজিস্ট্রির বিনিময়ে ২ লাখ টাকা ঘুস দাবি করেন। নিরুপায় হয়ে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন এবং পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ লিখিত আবেদন দাখিল করেন।

অভিযানকালে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশকে ২ লাখ টাকা ঘুস গ্রহণকালে হাতেনাতে আটক করা হয়।

দুদক জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে কমিশনের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা করার প্রস্তুতি চলছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।