মূল লেখায় যান
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নগরকান্দায় মাদক সেবনের প্রতিবাদে কলেজছাত্রকে টেঁটা দিয়ে জখম; অভিযুক্ত আটক এইমাত্রঅন্যান্য নগরকান্দায় মাদক সেবনের প্রতিবাদে কলেজছাত্রকে টেঁটা দিয়ে জখম; অভিযুক্ত আটক নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা আব্দুস ছমেদ গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা আব্দুস ছমেদ গ্রেপ্তার সিইসির পদত্যাগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি এইমাত্রঅন্যান্য সিইসির পদত্যাগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা এইমাত্রঅন্যান্য ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান এইমাত্রঅন্যান্য জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ এইমাত্রঅন্যান্য বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ এইমাত্রঅন্যান্য জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন এইমাত্রঅন্যান্য অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
অন্যান্য

জাতিসংঘে বিশ্ববাসীর জন্য ‘চরম সতর্কবার্তা’ দিলেন বালেন্দ্র শাহ

প্রতিবেদক:
জাতিসংঘে বিশ্ববাসীর জন্য ‘চরম সতর্কবার্তা’ দিলেন বালেন্দ্র শাহ

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানির ঘটনাকে জলবায়ু সংকটের ‘চরম সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু ব্যবস্থায় আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা আরও সহজ করারও দাবি জানান নেপালের প্রধানমন্ত্রী।

গত মাসে নেপালে ঘটে যাওয়া ভোতেকোশি-ত্রিশূলি বিপর্যয়ের প্রসঙ্গ তুলে বালেন্দ্র শাহ বলেন, ‘নেপালের এই ট্র্যাজেডি কেবল একটি স্থানীয় দুর্ঘটনা ছিল না; এটি ছিল পুরো বিশ্বের জন্য একটি সতর্কবার্তা। আজ আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আমরা কি সত্যিই সেই সতর্কবার্তা শুনতে পেয়েছি?’

জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞানীদের সতর্কবার্তাকে সময়মতো কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

গবেষকদের মতে, হিমালয়ের বরফ গলে যাওয়া ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে নেপালে প্রাণঘাতী বন্যার ঝুঁকি বাড়ছে।

বালেন্দ্র শাহ বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে নেপালের অবদান শূন্য দশমিক এক শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ছে দেশটি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জলবায়ু অর্থায়ন ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আমলাতান্ত্রিক জটিলতায় পরিণত করা উচিত নয়।

তিনি বলেন, ‘যখন কারো বাড়ি পুড়ে যায়, তখন আমরা তাকে ৫০টি ফর্ম পূরণ করতে বলি না, আমরা পদক্ষেপ নিই। জলবায়ু ন্যায়বিচার বলতে ঠিক এটিই বোঝায়।’

নেপালের প্রাথমিক হিসাবে, সাম্প্রতিক বন্যায় দেশটির আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি ডলার, যা দেশটির মোট জিডিপির ১৫ শতাংশের বেশি। এ ক্ষতি মোকাবিলায় বৈশ্বিক লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে ২ কোটি ডলার সহায়তা চেয়েছে নেপাল।

বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিগ্রস্ত নেপালের প্রয়োজনের তুলনায় আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি খুবই কম। জলবায়ু পরিবর্তনের কারণে বারবার দুর্যোগের মুখে পড়া দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক তহবিল পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন অন্যান্য জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের নেতারাও।

৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ চলতি বছরের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া সবচেয়ে কম বয়সী সরকারপ্রধান বলেও উল্লেখ করা হয়েছে।

সূত্র: রয়টার্স