মূল লেখায় যান
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নগরকান্দায় মাদক সেবনের প্রতিবাদে কলেজছাত্রকে টেঁটা দিয়ে জখম; অভিযুক্ত আটক এইমাত্রঅন্যান্য নগরকান্দায় মাদক সেবনের প্রতিবাদে কলেজছাত্রকে টেঁটা দিয়ে জখম; অভিযুক্ত আটক নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা আব্দুস ছমেদ গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা আব্দুস ছমেদ গ্রেপ্তার সিইসির পদত্যাগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি এইমাত্রঅন্যান্য সিইসির পদত্যাগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা এইমাত্রঅন্যান্য ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান এইমাত্রঅন্যান্য জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ এইমাত্রঅন্যান্য বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ এইমাত্রঅন্যান্য জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন এইমাত্রঅন্যান্য অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
অন্যান্য

নগরকান্দায় মাদক সেবনের প্রতিবাদে কলেজছাত্রকে টেঁটা দিয়ে জখম; অভিযুক্ত আটক

প্রতিবেদক:
নগরকান্দায় মাদক সেবনের প্রতিবাদে কলেজছাত্রকে টেঁটা দিয়ে জখম; অভিযুক্ত আটক

ফরিদপুরের নগরকান্দায় মাদক সেবনে বাধা দেওয়া এবং বিষয়টি এলাকাবাসীকে জানানোর জেরে জাবির আল মীর (২২) নামে এক কলেজছাত্রকে টেঁটা দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মুবিন মোল্যা (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত মুবিনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুলসুতী ইউনিয়নের বাউতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাবির আল মীর ওই গ্রামের হেদায়েত আলী মীরের ছেলে। তিনি সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে গ্রামের একটি ভেসালে মাছ ধরতে যান জাবির। এ সময় মুবিন মোল্যা দেশীয় অস্ত্র টেঁটা নিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। হামলায় জাবির গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এলাকাবাসীর অভিযোগ, মুবিন মোল্যা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবন করে আসছিলেন। বিষয়টি জাবির গ্রামবাসীকে জানানোর পাশাপাশি তাকে মাদক সেবনে বাধা দেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে মুবিন বিভিন্ন সময় জাবিরকে হুমকি দিয়ে আসছিলেন বলেও স্থানীয়দের দাবি। এরই ধারাবাহিকতায় শুক্রবার মাছ ধরতে যাওয়ার সময় একা পেয়ে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তারা।

এবিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বিডি২৪লাইভকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।