মূল লেখায় যান
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নগরকান্দায় মাদক সেবনের প্রতিবাদে কলেজছাত্রকে টেঁটা দিয়ে জখম; অভিযুক্ত আটক এইমাত্রঅন্যান্য নগরকান্দায় মাদক সেবনের প্রতিবাদে কলেজছাত্রকে টেঁটা দিয়ে জখম; অভিযুক্ত আটক নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা আব্দুস ছমেদ গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা আব্দুস ছমেদ গ্রেপ্তার সিইসির পদত্যাগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি এইমাত্রঅন্যান্য সিইসির পদত্যাগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা এইমাত্রঅন্যান্য ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান এইমাত্রঅন্যান্য জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ এইমাত্রঅন্যান্য বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ এইমাত্রঅন্যান্য জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন এইমাত্রঅন্যান্য অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
অন্যান্য

জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ

প্রতিবেদক:
জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ

জাতিসংঘের এক গোলটেবিল বৈঠকে বাংলাদেশে সম্প্রতি নারীদের জন্য চালু হওয়া ‘পিঙ্ক বাস সার্ভিস’র কথা তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (২) শামা ওবায়েদ ইসলাম।

নারীদের জন্য গণপরিবহনকে আরও নিরাপদ করার লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘প্রযুক্তি ব্যবহার করে নারী ও শিশু নির্যাতন’ শীর্ষক এক মন্ত্রীপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এই সেবার কথা তুলে ধরেন।

বক্তব্যে শামা ওবায়েদ নারী ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপগুলো, যেমন, দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া, আইনি সহায়তা, নিরাপদ আশ্রয়, পুনর্বাসন ও মনস্তাত্ত্বিক সহায়তার বিষয়টি তুলে ধরেন।

ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত ও মোকাবিলার লক্ষ্যে ঐচ্ছিক নির্দেশিকা তৈরিতে বাংলাদেশ নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বর্ণনা দিয়ে তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে এর ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দেওয়ার আহ্বান জানান।

সংঘাতের শিকার নারীদের কথা উল্লেখ করে শামা ওবায়েদ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান এবং দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষায় গৃহীত নানামুখী সহায়তার কথা তুলে ধরেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পাশাপাশি ক্রোয়েশিয়া ও ইউএন উইমেন আয়োজিত এই গোলটেবিল বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার করে ডিজিটাল হুমকি, যেমন হয়রানি, মানহানি, প্রতারণা ও নিপীড়ন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।