মূল লেখায় যান
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন এইমাত্রঅন্যান্য স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এইমাত্রঅন্যান্য আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ক্যাম্পে অনিয়ন্ত্রিত সিএনজি চলাচল, সংঘর্ষে রোহিঙ্গার মৃত্যু এইমাত্রঅন্যান্য ক্যাম্পে অনিয়ন্ত্রিত সিএনজি চলাচল, সংঘর্ষে রোহিঙ্গার মৃত্যু টানা ২ দফা বাড়ার পর দেশের বাজারে কমলো স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য টানা ২ দফা বাড়ার পর দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধার চিকিৎসা সহায়তার আকুতি এইমাত্রঅন্যান্য ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধার চিকিৎসা সহায়তার আকুতি আসছে পুলিশের নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য আসছে পুলিশের নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় অপ্রতিমের বাবা-মাকে অজ্ঞাত নম্বর থেকে হুমকি, থানায় জিডি এইমাত্রঅন্যান্য অপ্রতিমের বাবা-মাকে অজ্ঞাত নম্বর থেকে হুমকি, থানায় জিডি ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, ফের হামলার ইঙ্গিত এইমাত্রঅন্যান্য ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, ফের হামলার ইঙ্গিত
অন্যান্য

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রতিবেদক:
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বগুড়ার কাহালু উপজেলায় বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাহালু জোনাল অফিস।

জানা গেছে, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় কাহালু উপজেলার বেশ কয়েকটি এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতায় থাকা এলাকাগুলো হলো, বুড়ইল, শিলকওর, বীরকেদার, কাইট, দরগাহাট, নারহট্ট, মাধব বাঁকা, বিবিরপুকুর, লোহাজল, শেখাহার, ভোলতা, পাইকপাড়া, আটালিয়া, গুন্দিশ্বর, গুলিশারপাড়া, আমবাগান, কালাই ঘোনপাড়া, অন্তাহার, খামারপাড়া, কাজীপাড়া ও বাথই।

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাহালু জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শাহাদৎ হোসেন বলেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা প্রয়োজন। এ কারণে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।