আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি প্রয়োজন হালকা ও বহনযোগ্য ডিভাইস। ঠিক সেই চাহিদা পূরণে বাংলাদেশের বাজারে আসুস এক্সপার্টবুক বি৯ আলট্রা সিরিজ ল্যাপটপ নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ আইটি ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।কর্পোরেট ম্যানেজমেন্টস, এক্সিকিউটিভ লিডারস, বিজনেস প্রফেশনাল ও পাওয়ার ইউজারদের জন্য এই ডিভাইস টি একটা গেম চেঞ্জার।
আসুস এক্সপার্টবুক বি৯ আলট্রার বিভিন্ন ভ্যারিয়েন্টে রয়েছে ইন্টেল কোর আলট্রা ৫_৩২৫, আলট্রা এক্স৭_৩৫৮এইচ ও আলট্রা এক্স৯_৩৮৮এইচ প্রসেসর এবং শক্তিশালী ইন্টেল আর্ক জিপিইউ। শক্তিশালী এআই কম্পিউটিংয়ের পাশাপাশি এতে রয়েছে ১৪ ইঞ্চির ডব্লিউকিউএক্সজিএ+ (২৮৮০×১৮০০) ৩কে ট্যানডেম ওএলইডি টাচ ডিসপ্লে, ৬০০-১৪০০ নিটস উজ্জ্বলতা, ১২০ হার্জ রিফ্রেশ রেট, ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামুট, প্যানটোন ভ্যালিডেশন ও ভেসা সার্টিফায়েড ডিসপ্লেএইচডিআর ট্রু ব্ল্যাক ১০০০। কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ও গরিলা ম্যাট সুরক্ষা, ৯১% স্ক্রিন-টু-বডি রেশিও এবং প্রিমিয়াম ম্যাগনেসিয়াম-অ্যালুমিনিয়াম অ্যালয় বডির সঙ্গে ন্যানো সিরামিক প্রযুক্তি, ৯এইচ হার্ডনেস ও স্ক্র্যাচ প্রতিরোধ ক্ষমতা ল্যাপটপটিকে আরও প্রিমিয়াম করেছে। ডিভাইসটি মর্ন গ্রে ও জেট ফগ রঙে পাওয়া যাচ্ছে।
দ্রুত ও নির্ভরযোগ্য কাজের জন্য এতে রয়েছে ১৬/৩২ জিবি এলপিডিডিআর৫এক্স ৮৫৩৩ এমটি/এস র্যাম, ৫১২ জিবি/১ টিবি পিসিআই-ই ৫.০ এনভিএমই এসএসডি এবং ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৬.০, থান্ডারবোল্ট ৪, ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-এ ও এইচডিএমআই ২.১ কানেক্টিভিটি। নিরাপত্তার জন্য ASUS ExpertGuardian-এ রয়েছে NIST SP 800-193 কমপ্লায়েন্স, যা ফার্মওয়্যার ও গুরুত্বপূর্ণ সিস্টেমকে সুরক্ষিত রাখতে সহায়তা করে।
মাত্র ০.৯৯ কেজি ওজনের এই ল্যাপটপে রয়েছে আইআর ক্যামেরা, প্রাইভেসি শাটার, উইন্ডোজ হ্যালো, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বায়োস প্রোটেকশন ও টিপিএম ২.০। ৭০ ওয়াট-আওয়ার ব্যাটারি, ৯০ ওয়াট চার্জিং অ্যাডাপ্টার, ব্যাকলিট কিবোর্ড, হ্যাপটিক টাচপ্যাড, ডলবি অ্যাটমস সমর্থিত ৬টি স্পিকার এবং ইউএস মিল-এসটিডি-৮১০এইচ স্ট্যান্ডার্ড এটিকে কাজ ও ভ্রমণের জন্য উপযোগী করেছে। ল্যাপটপটি ৩ বছরের ফুল পার্টস অ্যান্ড সার্ভিস ওয়ারেন্টিসহ পাওয়া যাচ্ছে।
প্রিমিয়াম এআই কম্পিউটিং, শক্তিশালী পারফরম্যান্স, উন্নত নিরাপত্তা এবং আলট্রা-পোর্টেবল ডিজাইনের সমন্বয়ে তৈরি আসুস এক্সপার্টবুক বি৯ আলট্রা ল্যাপটপটি এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর মাধ্যমে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। এছাড়াও তাদের এন্ট্রি লেভেলের মধ্যে পি১/পি৩/পি৫ সিরিজের ল্যাপটপ গুলো ও বাংলাদেশে পাওয়া যাচ্ছে।
