মূল লেখায় যান
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
অন্যান্য

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল

প্রতিবেদক:
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় উল্লেখ করে এটি বিক্রিতে বাধা দেওয়ার নিন্দা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

আসিফ নজরুল লেখেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রয়ে বাধা দেওয়ার ঘটনায় তিনি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। তার দাবি, বইটি নিষিদ্ধ নয়।

তিনি অভিযোগ করেন, বই বিক্রিতে বাধা দেওয়ার পাশাপাশি প্রকাশনা সংস্থা ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং প্রতিষ্ঠানটির দুজন কর্মীকে তুলে নেওয়া বেআইনি ও অপরাধমূলক কাজ। এ বিষয়ে সরকারের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে আসিফ নজরুল আরও বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে এভাবে বই বিক্রিতে বাধা দেওয়ার পাশাপাশি বই নিষিদ্ধ করারও একাধিক ঘটনা ঘটেছে এবং সে সময় তারা এর প্রতিবাদ করেছিলেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল

তিনি দাবি করেন, বর্তমানে একই ধরনের নিন্দনীয় কর্মকাণ্ডের মাধ্যমে কার্যত শেখ হাসিনার নীতিরই অনুসরণ করা হচ্ছে, যা মুক্তচিন্তার মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।