মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘বহু বছর যুদ্ধ চললেও ক্ষেপণাস্ত্র অভিযান চালাতে পারবে ইরান’ এইমাত্রঅন্যান্য ‘বহু বছর যুদ্ধ চললেও ক্ষেপণাস্ত্র অভিযান চালাতে পারবে ইরান’ ফরিদপুরে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার বেসরকারি সৌরবিদ্যুতের দাম নির্ধারণ, ইউনিট সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা এইমাত্রঅন্যান্য বেসরকারি সৌরবিদ্যুতের দাম নির্ধারণ, ইউনিট সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা পাটোয়ারীকে সংযত না করলে পরিণতি খারাপ হবে: বাহার মিয়া এইমাত্রঅন্যান্য পাটোয়ারীকে সংযত না করলে পরিণতি খারাপ হবে: বাহার মিয়া চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার বিশ্ব হার্ট দিবসে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি এইমাত্রঅন্যান্য বিশ্ব হার্ট দিবসে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি ডলারের দরপতনে বিশ্ববাজারে বাড়ল সোনার দাম এইমাত্রঅন্যান্য ডলারের দরপতনে বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
অন্যান্য

পাটোয়ারীকে সংযত না করলে পরিণতি খারাপ হবে: বাহার মিয়া

প্রতিবেদক:
পাটোয়ারীকে সংযত না করলে পরিণতি খারাপ হবে: বাহার মিয়া

নিষিদ্ধ আওয়ামী লীগ কতৃক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে নিয়ে কড়া মন্তব্য করেছেন আখাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাহার মিয়া।

বাহার মিয়া বলেন, “নাসির উদ্দিন পাটোয়ারী একটা পাগল। সে যেসব বক্তব্য দেয়, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আখাউড়ায় পেলে তাকে টেনে ছিঁড়ে ফেলতাম। যারা বিরোধী দলে আছেন, তাদের অনুরোধ করবো—এই বেয়াদবকে সংযত করেন। নয়তো আপনাদের পরিণতি খারাপ হবে।”

বক্তব্যে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকেও কটূক্তি করেন বাহার মিয়া। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর হাসনাত আব্দুল্লাহ বালিশ-কম্বল চুরি করেছেন, যা দেশের মানুষ দেখেছে।

এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে অবস্থানরত তাদের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তারিখ দিয়ে কর্মসূচির ঘোষণা দিলেও বাস্তবে তারা দেশে আসবেন না। বরং কর্মীদের রাজপথে নামিয়ে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বাহার মিয়া আরও বলেন, “আপনারা এ ধরনের সিদ্ধান্তকে সমর্থন করবেন না। আপনাদের সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই।”

বিক্ষোভ মিছিলটি আখাউড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন,সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।