মূল লেখায় যান
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
অন্যান্য

রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী 

প্রতিবেদক:
রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী 

গেল বছর খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ও ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন’র উদ্যোগে পরিচালিত মাসব্যাপী যৌথ চিকিৎসা সেবা ও বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিয়য়ক সম্পকিত স্থায়ী কমিটির সভপতি ওয়াদুদ ভূঁইয়া।

এসময় আঞ্চলিক দলগুলোকে সহনশীল হওয়ার আহবান জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া এমপি বলেন, পাহাড়ের সকল জনগোষ্ঠীকে যতক্ষন পর্যন্ত মূল শ্রোতধারায় নিয়ে আসা যাবে না ততদিন পর্যন্ত এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন সম্ভব হবে না। তাই এ অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এক সাথে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আনোয়ার সাদাত, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী নেহাত ফয়সাল, লক্ষীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল খান সজিবুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ সামরিক ও বেসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দোকান ঘর নির্মাণ, ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার প্রদান, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সোলার ল্যাম্প পোস্ট স্থাপন, স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

​এছাড়া, এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ মাসব্যাপী বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর গুইমারা রামসু বাজারে সহিংসতার ঘটনায় তিন জন নিহত হওয়ার পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ আহত হন এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।