মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘বহু বছর যুদ্ধ চললেও ক্ষেপণাস্ত্র অভিযান চালাতে পারবে ইরান’ এইমাত্রঅন্যান্য ‘বহু বছর যুদ্ধ চললেও ক্ষেপণাস্ত্র অভিযান চালাতে পারবে ইরান’ ফরিদপুরে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার বেসরকারি সৌরবিদ্যুতের দাম নির্ধারণ, ইউনিট সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা এইমাত্রঅন্যান্য বেসরকারি সৌরবিদ্যুতের দাম নির্ধারণ, ইউনিট সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা পাটোয়ারীকে সংযত না করলে পরিণতি খারাপ হবে: বাহার মিয়া এইমাত্রঅন্যান্য পাটোয়ারীকে সংযত না করলে পরিণতি খারাপ হবে: বাহার মিয়া চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার বিশ্ব হার্ট দিবসে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি এইমাত্রঅন্যান্য বিশ্ব হার্ট দিবসে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি ডলারের দরপতনে বিশ্ববাজারে বাড়ল সোনার দাম এইমাত্রঅন্যান্য ডলারের দরপতনে বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
অন্যান্য

যশোরের কাউন্সিলর শাহিন হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রতিবেদক:
যশোরের কাউন্সিলর শাহিন হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের চৌগাছার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই সালিমুল হক আদালতে এ চার্জশিট জমা দেন। হত্যার সঙ্গে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় অপর সাত আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

চার্জশিটে অভিযুক্তরা হলেন—হুদা চৌগাছা গ্রামের শরিফুল ইসলাম কালু ও টিপু, চাঁদপুর গ্রামের সাইফুল ইসলাম ফিকির এবং কুটিপাড়া গ্রামের নাহিদ।

নিহত শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলার কারিগরপাড়া গ্রামের মৃত এনায়েত আলীর ছেলে। তিনি এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর শাহিনুর রহমান ঢাকায় চলে যান। জাতীয় সংসদ নির্বাচনের পর এলাকার পরিস্থিতি শান্ত মনে হওয়ায় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি তিনি বাড়ি ফিরে আসেন। ১৬ ফেব্রুয়ারি সকালে চুল কাটার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর চৌগাছার ছুটিপুর বাসস্ট্যান্ডের কুটিপাড়া মোড়ে পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। হামলাকারীরা পেছন থেকে তার মাথায় এসএস পাইপ দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। প্রথমে চৌগাছা ও পরে যশোর হয়ে তাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ ফেব্রুয়ারি তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহিমা আক্তার মুক্তা ১১ জনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত সূত্রে জানা গেছে, আসামিদের সঙ্গে নিহত শাহিনের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

তদন্তে সম্পৃক্ততা না পাওয়ায় সাইফুল ইসলাম, সালাউদ্দিন, হাসিবুল, জালাল উদ্দিন, মাফী, ফারুক হোসেন ও স্বপনকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে।