মূল লেখায় যান
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান এইমাত্রঅন্যান্য ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  এইমাত্রঅন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এইমাত্রঅন্যান্য পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ এইমাত্রঅন্যান্য জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের এইমাত্রঅন্যান্য আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির এইমাত্রঅন্যান্য ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান
অন্যান্য

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে সর্বোচ্চ ১৪ দিনের ছুটি

প্রতিবেদক:
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে সর্বোচ্চ ১৪ দিনের ছুটি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেই ছুটি থাকবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরনভেদে ছুটির মেয়াদে রয়েছে পার্থক্য। কোথাও পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ১৪ দিন পর্যন্ত ছুটি পাওয়া যাবে। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটি থাকবে পাঁচ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটির সময়সূচি আলাদা।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়
শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন সরকারি ছুটি থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পূজার ছুটি কার্যত নয় দিন হবে।

এর সঙ্গে ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর
মাউশির কলেজ শাখার ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি কলেজে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর আগে ও পরে থাকা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজে ছুটির ব্যাপ্তি দাঁড়াবে ১৪ দিন।

মাদরাসায় ছুটি পাঁচ দিন
মাদরাসায় দুর্গাপূজার ছুটি তুলনামূলক কম। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন পূজার ছুটি থাকবে।

এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা টানা পাঁচ দিন ছুটি পাবেন।

বিশ্ববিদ্যালয়ে নিজস্ব সিদ্ধান্ত
বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় দুর্গাপূজার ছুটির সময়সূচি নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারণ করবে। ফলে বিশ্ববিদ্যালয়ভেদে ছুটির মেয়াদ ভিন্ন হতে পারে।

সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি
এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরাও টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর সরকারি ছুটির সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি যোগ করা হয়েছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি অফিস বন্ধ থাকবে।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আগে দুর্গাপূজায় সরকারি ছুটি ছিল একদিন। সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের সময়ে তা একদিন বাড়ানো হয়। এবার আরও একদিন বাড়ানো হয়েছে। ফলে পূজা উপলক্ষে সরকারি ছুটি তিন দিনে দাঁড়িয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের ছুটি মিলছে।