মূল লেখায় যান
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রবর্তক সংঘের নবনির্মিত পূজা মণ্ডপ উদ্বোধন এইমাত্রঅন্যান্য প্রবর্তক সংঘের নবনির্মিত পূজা মণ্ডপ উদ্বোধন খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত করতে হবে: রশিদুজ্জামান মিল্লাত এইমাত্রঅন্যান্য খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত করতে হবে: রশিদুজ্জামান মিল্লাত ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের এইমাত্রঅন্যান্য ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই এইমাত্রঅন্যান্য বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই শিশুর গলায় মাছের কাঁটা ফুটলে ভাতের দলা খাওয়ানো কি নিরাপদ? এইমাত্রঅন্যান্য শিশুর গলায় মাছের কাঁটা ফুটলে ভাতের দলা খাওয়ানো কি নিরাপদ? গ্রেপ্তারের আগে ফেসবুক লাইভে যা বললেন আখতারুজ্জামান এইমাত্রঅন্যান্য গ্রেপ্তারের আগে ফেসবুক লাইভে যা বললেন আখতারুজ্জামান শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স; বন্ধ ৪০০ স্কুল, গ্রেপ্তার ২ হাজার এইমাত্রঅন্যান্য শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স; বন্ধ ৪০০ স্কুল, গ্রেপ্তার ২ হাজার বিএনপি নেতা আজিম উদ্দিনের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোকবার্তা এইমাত্রঅন্যান্য বিএনপি নেতা আজিম উদ্দিনের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোকবার্তা
অন্যান্য

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে সর্বোচ্চ ১৪ দিনের ছুটি

প্রতিবেদক:
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে সর্বোচ্চ ১৪ দিনের ছুটি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেই ছুটি থাকবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরনভেদে ছুটির মেয়াদে রয়েছে পার্থক্য। কোথাও পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ১৪ দিন পর্যন্ত ছুটি পাওয়া যাবে। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটি থাকবে পাঁচ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটির সময়সূচি আলাদা।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়
শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন সরকারি ছুটি থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পূজার ছুটি কার্যত নয় দিন হবে।

এর সঙ্গে ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর
মাউশির কলেজ শাখার ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি কলেজে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর আগে ও পরে থাকা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজে ছুটির ব্যাপ্তি দাঁড়াবে ১৪ দিন।

মাদরাসায় ছুটি পাঁচ দিন
মাদরাসায় দুর্গাপূজার ছুটি তুলনামূলক কম। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন পূজার ছুটি থাকবে।

এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা টানা পাঁচ দিন ছুটি পাবেন।

বিশ্ববিদ্যালয়ে নিজস্ব সিদ্ধান্ত
বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় দুর্গাপূজার ছুটির সময়সূচি নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারণ করবে। ফলে বিশ্ববিদ্যালয়ভেদে ছুটির মেয়াদ ভিন্ন হতে পারে।

সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি
এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরাও টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর সরকারি ছুটির সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি যোগ করা হয়েছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি অফিস বন্ধ থাকবে।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আগে দুর্গাপূজায় সরকারি ছুটি ছিল একদিন। সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের সময়ে তা একদিন বাড়ানো হয়। এবার আরও একদিন বাড়ানো হয়েছে। ফলে পূজা উপলক্ষে সরকারি ছুটি তিন দিনে দাঁড়িয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের ছুটি মিলছে।