মূল লেখায় যান
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ছয় বার গ্রেফতারের স্মৃতিতে ৩ অক্টোবর: আজকের এই দিনে ছাত্রদল নেতা রুমির দ্বিতীয় গ্রেফতার এইমাত্রঅন্যান্য ছয় বার গ্রেফতারের স্মৃতিতে ৩ অক্টোবর: আজকের এই দিনে ছাত্রদল নেতা রুমির দ্বিতীয় গ্রেফতার সরকারের সাফল্য তৃণমূলের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এইমাত্রঅন্যান্য সরকারের সাফল্য তৃণমূলের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ আটক ৩ এইমাত্রঅন্যান্য যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ আটক ৩ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে এসআরবি-এনবিআরের অভিযান এইমাত্রঅন্যান্য সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে এসআরবি-এনবিআরের অভিযান মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ ভারতকে নিয়ে ছেলেখেলা, ৪-০ গোলে ব্রাজিলের জয় এইমাত্রঅন্যান্য ভারতকে নিয়ে ছেলেখেলা, ৪-০ গোলে ব্রাজিলের জয় এখন কেমন আছেন, জানালেন তানিয়া বৃষ্টি এইমাত্রঅন্যান্য এখন কেমন আছেন, জানালেন তানিয়া বৃষ্টি দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী এইমাত্রঅন্যান্য দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
অন্যান্য

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

প্রতিবেদক:
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবকলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে সদর থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলো, সিরাজগঞ্জ পৌরসভার দিয়ারধানগড়া মহল্লার মৃত সোলেমান শেখের ছেলে মো: বাতেন শেখ (৪০), একই মহল্লার মো: আরিফ শেখের ছেলে নাবিল শেখ (২১), জানপুরের মৃত জমশের আলী শেখের ছেলে মো: মাহবুবুল আলম (৪২), বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল গ্রামের মো: আশরাফুল আলমের ছেলে মো: ইমরান শেখ (২৫), একই গ্রামের মৃত আ: কাদের শেখের ছেলে মো: আতিকুর রহমান (৪৬) ও একই ইউনিয়নের মৃত শরিফুল ইসলামের ছেলে মো: আল আমিন (৩৯)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, শুক্রবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবকলীগের মিছিল বের করেছিল তারা। বিষয়টি জানার পর অভিযান পরিচালনা করা হয়। রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল বের করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে প্রত্যেককে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।