সরকারের সাফল্য তৃণমূলের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে
সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম,সাফল্য, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা,দেশের উন্নয়ন ও অগ্রগতির তথ্য জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব নিয়েই দেশের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নে কাজ করছেন নিরলস ভাবে।
শনিবার (৩ অক্টোবর) সকালে সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের আয়োজনে এবং সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের সহযোগিতায় সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম ও সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান তথ্য কর্মকর্তা আরও বলেন, এ সরকার ফ্যামেলি কার্ড, কৃষক কার্ডসহ নানা উন্নয়ন কার্যক্রম ও সাফল্যের বিষয়গুলো বস্তুনিষ্ঠ ভাবে তৃণমুলের সকল স্তরের মানুষ কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
স্বাগত বক্তব্য রাখেন, সিলেট আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিন। এছাড়াও সিলেট আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা মো. আকিকুর রেজা,সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা হাছিনা আক্তার ও সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।
সেমিনারে গুজব ও অপপ্রচার মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা, সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় তথ্য অধিদপ্তরের ভূমিকা ও আগামীর চ্যালেঞ্জ, এ ছাড়া ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ বিষয়ে বক্তব্য রাখেন বক্তাগন। সুনামগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন অংশ গ্রহণ করেন।
সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সহজে পাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগন সাংবাদিকদের আন্তরিকতার সাথে সহযোগিতা করেন তার জন্য আহবান জানান ।
