মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
অন্যান্য

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক:
নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে আরাফাত মোল্যা (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে আরাফাতের বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরাফাত দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার রাতে আরাফাতকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের নারী সদস্যরা আরাফাতকে রক্ষা করতে এগিয়ে এলে তাদের ওপর ও হামলা চালায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, ময়নাতদন্তের জন্য আরাফাতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। নিহতের নামে ১০টির বেশি মামলা রয়েছে ও ছয়টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।