মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
অন্যান্য

কিশোরগঞ্জে নজরুল বর্ষ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

প্রতিবেদক:
কিশোরগঞ্জে নজরুল বর্ষ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

নীলফামারীর কিশোরগঞ্জে মঙ্গলবার দুপুরে নজরুল বর্ষের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, উপজেলা জামায়াতের সভাপতি আব্দুর রশিদ শাহ্, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ প্রমুখ।

এতে নব্য যোগদানকৃত শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।