মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমান ও শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য তারেক রহমান ও শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই: নাহিদ ইসলাম নভেম্বরের শুরুতেই বাড়তে পারে শীত এইমাত্রঅন্যান্য নভেম্বরের শুরুতেই বাড়তে পারে শীত সৌদি আরবের দুই শহরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের  এইমাত্রঅন্যান্য সৌদি আরবের দুই শহরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের  আমরা কি ধীরে ধীরে বই পড়ার অভ্যাস হারিয়ে ফেলছি? এইমাত্রঅন্যান্য আমরা কি ধীরে ধীরে বই পড়ার অভ্যাস হারিয়ে ফেলছি? খাগড়াছড়িতে যান চলাচল স্বাভাবিক, সেনাবাহিনীর ড্রোনে ধরা পড়ল অস্ত্রধারীদের মহড়া এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে যান চলাচল স্বাভাবিক, সেনাবাহিনীর ড্রোনে ধরা পড়ল অস্ত্রধারীদের মহড়া রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল এইমাত্রঅন্যান্য রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত কালুখালীতে রেলওয়ের জমিতে অবৈধ পাকাস্থাপনা  এইমাত্রঅন্যান্য কালুখালীতে রেলওয়ের জমিতে অবৈধ পাকাস্থাপনা 
অন্যান্য

রামেবি উপাচার্যকে অবরুদ্ধ, পদত্যাগে বাধ্য করার অভিযোগ

প্রতিবেদক:
রামেবি উপাচার্যকে অবরুদ্ধ, পদত্যাগে বাধ্য করার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হককে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে। একই সময় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ‘রাজশাহী আপামর ছাত্র-জনতা’র ব্যানারে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল নিয়ে রামেবির অস্থায়ী কার্যালয়ে প্রবেশ করে। পরে তারা উপাচার্যের কক্ষে গিয়ে তাঁকে অবরুদ্ধ করেন বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ে প্রবেশের পর ওই ব্যক্তিরা উপাচার্যকে বিভিন্ন ধরনের হুমকি ও চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে তাঁকে একটি পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে । পদত্যাগপত্রে স্বাক্ষরের প্রায় পাঁচ মিনিট পর উপাচার্য কার্যালয় থেকে বের হয়ে মোটরসাইকেলে করে চলে যান। এ সময় তাঁকে ভীত ও সন্ত্রস্ত অবস্থায় দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।

ঘটনার সময় উপাচার্যের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসাইনকেও মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁকেও পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে বলে দাবি করা হয়।

এ ঘটনায় রামেবির অস্থায়ী কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে কার্যালয়ে অবস্থান নেয়।

রামেবি উপাচার্যের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসাইন বলেন, “ঘটনার পর থেকে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। আমাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “কার্যালয়ে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নিরাপত্তাসংক্রান্ত তথ্য ও ভিডিও ফুটেজও চলে গেছে।”

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে রামেবি উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ, স্বজনপ্রীতি ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিভিন্ন মহল থেকে তাঁর পদত্যাগের দাবি জানানো হয়ে আসছিল। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা-সমালোচনাও হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে উপাচার্যের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

চলতি বছরের আগস্টেও বিভিন্ন ব্যানারে তাঁর পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করা হয়। এর আগে ২০২৪ সালে চার বছরের মেয়াদে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক। সে হিসাবে তাঁর নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই মঙ্গলবার তাঁকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠল।