মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ, আটক ১ এইমাত্রঅন্যান্য আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ, আটক ১ দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩০ এইমাত্রঅন্যান্য দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩০ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজবাড়ীতে প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ সাইফুল খা গ্রেফতার এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ সাইফুল খা গ্রেফতার ছিনতাইকারী-মাদকসেবীসহ ২৫ জন গ্রেপ্তার, হেফাজতে ১৭ কিশোর এইমাত্রঅন্যান্য ছিনতাইকারী-মাদকসেবীসহ ২৫ জন গ্রেপ্তার, হেফাজতে ১৭ কিশোর কালুখালীতে রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য কালুখালীতে রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাংশায় পেঁয়াজ মৌসুমে কৃষক পর্যায়ে মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়ে সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য পাংশায় পেঁয়াজ মৌসুমে কৃষক পর্যায়ে মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়ে সভা অনুষ্ঠিত আমার নির্বাচনী ইস্তেহার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফায় নির্বাচনী ইস্তেহার এইমাত্রঅন্যান্য আমার নির্বাচনী ইস্তেহার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফায় নির্বাচনী ইস্তেহার
অন্যান্য

ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুমকি দিল যুক্তরাজ্য

প্রতিবেদক:
ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুমকি দিল যুক্তরাজ্য

দখলকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে লন্ডনের ইসরায়েলি দূতাবাসের ২৭ কূটনীতিককে বহিষ্কার করা হতে পারে বলে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (৬ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন ওয়ালটার্সের মাধ্যমে ইসরায়েলি কর্মকর্তাদের কাছে এই সতর্কবার্তা পৌঁছানো হয়। এমন পরিস্থিতিতে দুই দেশের আগে থেকেই অবনতিশীল সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে।

গত মাসে দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘জাতিগত নিধন’ চলছে উল্লেখ করে নেয়া হয় এই সিদ্ধান্ত।

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ১ হাজার ২০০টি নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনার পর যুক্তরাজ্য এই পদক্ষেপ নেয়। এ নিয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক নিন্দা জানানো হয়। আন্তর্জাতিক আইনে পশ্চিম তীরের সব ইসরায়েলি বসতিকেই অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।

যুক্তরাজ্যের এই বাণিজ্য নিষেধাজ্ঞার জবাবে দখলকৃত পূর্ব জেরুজালেমে থাকা ব্রিটিশ কনস্যুলেট বন্ধের পরিকল্পনার কথা জানায় ইসরায়েল। ওই কনস্যুলেট ফিলিস্তিনিদের জন্য যোগাযোগ ও সেবার কেন্দ্র হিসেবে কাজ করে। ইসরায়েলের এমন সিদ্ধান্ত প্রত্যাহার না হলে ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি দিয়েছে দেশটি।