মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ, আটক ১ এইমাত্রঅন্যান্য আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ, আটক ১ দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩০ এইমাত্রঅন্যান্য দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩০ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজবাড়ীতে প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ সাইফুল খা গ্রেফতার এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ সাইফুল খা গ্রেফতার ছিনতাইকারী-মাদকসেবীসহ ২৫ জন গ্রেপ্তার, হেফাজতে ১৭ কিশোর এইমাত্রঅন্যান্য ছিনতাইকারী-মাদকসেবীসহ ২৫ জন গ্রেপ্তার, হেফাজতে ১৭ কিশোর কালুখালীতে রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য কালুখালীতে রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাংশায় পেঁয়াজ মৌসুমে কৃষক পর্যায়ে মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়ে সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য পাংশায় পেঁয়াজ মৌসুমে কৃষক পর্যায়ে মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়ে সভা অনুষ্ঠিত আমার নির্বাচনী ইস্তেহার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফায় নির্বাচনী ইস্তেহার এইমাত্রঅন্যান্য আমার নির্বাচনী ইস্তেহার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফায় নির্বাচনী ইস্তেহার
অন্যান্য

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক:
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সফরে দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও বাংলাদেশি জনশক্তি রপ্তানির বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। বিশেষ করে জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে ঢাকা ও টোকিওর মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে জনশক্তি রপ্তানি-সংক্রান্ত একটি সমঝোতা স্মারকের খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উভয় পক্ষের সম্মতি পাওয়া গেলে প্রধানমন্ত্রীর সফরেই এটি সই হতে পারে।

গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-জাপান সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়। জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির পক্ষে ওই আমন্ত্রণ পৌঁছে দেন।