মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ইমাম মাহদীর পবিত্র আবির্ভাব ত্বরান্বিত হোক: মোজতবা খামেনি  এইমাত্রঅন্যান্য ইমাম মাহদীর পবিত্র আবির্ভাব ত্বরান্বিত হোক: মোজতবা খামেনি  এনসিটির দায়িত্বে ডিপি ওয়ার্ল্ড, যা আছে চুক্তিতে? এইমাত্রঅন্যান্য এনসিটির দায়িত্বে ডিপি ওয়ার্ল্ড, যা আছে চুক্তিতে? চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এইমাত্রঅন্যান্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাবার কাছে উদ্ধারের আকুতি, এরপর ধানক্ষেতে মিলল তাজমিনের মরদেহ এইমাত্রঅন্যান্য বাবার কাছে উদ্ধারের আকুতি, এরপর ধানক্ষেতে মিলল তাজমিনের মরদেহ সিরাজগঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক এইমাত্রঅন্যান্য দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ এইমাত্রঅন্যান্য যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ কেরানীগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা করে উধাও স্বামী এইমাত্রঅন্যান্য কেরানীগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা করে উধাও স্বামী
অন্যান্য

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৫ তলা ভবন, বহু হতাহতের শঙ্কা

প্রতিবেদক:
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৫ তলা ভবন, বহু হতাহতের শঙ্কা

ভারতের রাজধানী দিল্লির সীমাপুরী এলাকায় বুধবার একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। এতে বহু মানুষ আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় এক সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যম এনডিটিভিকে এ তথ্য জানিয়েছেন।

এর মাত্র এক মাস আগেই সত্য নিকেতনের একটি হোস্টেল ভবন ধসে পড়ে সাতজনের মৃত্যু হয়। বেশ কয়েকজন গুরুতর আহত হন।

বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) ভবন ধসের খবর পায়। এরপরই দ্রুত দুর্ঘটনাস্থলে দমকলের গাড়ি পাঠায়। ডিএফএস-এর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘এখনও উদ্ধার অভিযান চলছে।’

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপের মাঝে বহু মানুষ দাঁড়িয়ে আছেন। কেউ কেউ চলাচলের পথ সুগম করতে খালি হাতেই বড় বড় কংক্রিটের স্ল্যাব সরানোর চেষ্টা করছেন।

এদিকে দিল্লি ট্রাফিক পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে সাধারণ মানুষকে ওই এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে, যাতে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যানবাহন দ্রুত চলাচল করতে পারে।

পোস্টে দিল্লি ট্রাফিক পুলিশ জানায়, ‘সীমাপুরীতে একটি বহুতল ভবন ধসে পড়েছে। এখন উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে কাজ করছে। সীমাপুরী গোল চক্কর, ডিএলএফ ভোপাল ও তৎসংলগ্ন সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফাঁকা রাস্তা অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যানকে দ্রুত পৌঁছাতে সাহায্য করবে। সম্ভব হলে অনুগ্রহ করে এই এলাকাটি এড়িয়ে চলুন। দুর্ঘটনাস্থলের কাছে থামবেন না, গাড়ি পার্ক করবেন না বা ভিড় জমাবেন না এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলুন।’