মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
আজ খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য আজ খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ এইমাত্রঅন্যান্য সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ শ্রমিক নেতা ইয়াকুব আলীর উপর হামলার প্রতিবাদ ও নিন্দা এইমাত্রঅন্যান্য শ্রমিক নেতা ইয়াকুব আলীর উপর হামলার প্রতিবাদ ও নিন্দা গাছের সঙ্গে অটোভ্যানের ধাক্কা, দুই দিন পর শাওনের মৃত্যু এইমাত্রঅন্যান্য গাছের সঙ্গে অটোভ্যানের ধাক্কা, দুই দিন পর শাওনের মৃত্যু আওয়ামী লীগকে জনগণ আর রাজনীতি করতে দেবে না: স্পিকার এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগকে জনগণ আর রাজনীতি করতে দেবে না: স্পিকার ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১ এইমাত্রঅন্যান্য নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১ রাজবাড়ীতে ২৩ অসহায় ব্যক্তিকে ১০ হাজার টাকা করে অনুদান এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে ২৩ অসহায় ব্যক্তিকে ১০ হাজার টাকা করে অনুদান
অন্যান্য

৬ তলা পর্যন্ত হেঁটে উঠতে হয়, হ্যান্ডকাফ সামনে চান পলক

প্রতিবেদক:
৬ তলা পর্যন্ত হেঁটে উঠতে হয়, হ্যান্ডকাফ সামনে চান পলক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে হাতকড়া ও লিফট ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে তিনি বলেন, তাকে হাতকড়া পেছনে দিয়ে সিঁড়ি দিয়ে ছয়তলা পর্যন্ত ওঠানো হয়েছে। মানবিক দিক বিবেচনায় ভবিষ্যতে হাতকড়া সামনে পরানোর ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি।

পলক বলেন, “যেহেতু ছয়তলা পর্যন্ত হেঁটে উঠানো হয়, মানবিক দিক বিবেচনা করে আমাদের হ্যান্ডকাফ সামনে পরানো হোক।”

রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, “পিপি সাহেবের বোঝা উচিত, তার সেই স্থান থেকে আমার এই স্থান বেশি দূরে নয়।”

আদালত থেকে নামার সময়ও লিফট ব্যবহার করতে না দেওয়ায় প্রশ্ন তোলেন পলক, “লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?”

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, আদালতে আনার সময় লিফট চালু থাকা সত্ত্বেও পলকসহ আসামিদের সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। দুটি লিফটের মধ্যে একটি চালু থাকলেও তাদের হেঁটে নামানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, আসামিদের হাতকড়ায় মরিচা ধরেছে এবং বুলেটপ্রুফ জ্যাকেটও খুব নোংরা। এসব কারণে তারা অসুস্থ হয়ে পড়তে পারেন। বিষয়গুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার দাবি জানান তিনি।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন জানান, এ মামলার দুই আসামি সাজ্জাদ হোসেন ও নাইমুল হাসান রাসেলের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি থাকায় তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি। এ কারণে মামলার শুনানির জন্য বৃহস্পতিবারের তারিখ নির্ধারণ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, এদিন কারাগারে থাকা আটজনকে আদালতে হাজির করা হয়। মামলায় মোট ৩৪ আসামির মধ্যে ১০ জন কারাগারে রয়েছেন এবং ২০ জন শুরু থেকেই পলাতক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। সেদিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় ওই বছরের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান ২০২৫ সালের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ অন্যরা।

এ মামলায় পলক, সাদেক খান, ফুরকান হোসেন ও শাহজাহান খান কারাগারে আটক রয়েছেন।