মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
শিক্ষা

ইবির শাহ আজিজুর রহমান হলের নতুন প্রভোস্ট ড. আবদুস সামাদ

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট /আরএও
ইবির শাহ আজিজুর রহমান হলের নতুন প্রভোস্ট ড. আবদুস সামাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সিনিয় অধ্যাপক ড. মো. আবদুস সামাদ।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে ওই হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালনকারী অধ্যাপক এ. টি. এম. মিজানুর রহমানের মেয়াদ ৭ অক্টোবর শেষ হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান আগামী ৮ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. আবদুস সামাদকে এই দায়িত্ব প্রদান করেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মো. আবদুস সামাদ বলেন, “শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ, সম্মান ও গভীর দায়িত্ববোধের বিষয়। আমার ওপর এই আস্থা রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আবাসিক হল কেবল শিক্ষার্থীদের থাকার জায়গা নয়; এটি তাদের নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকাশের বড় ক্ষেত্র। শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপদ আবাসিক পরিবেশ ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে আমি সর্বদা সচেষ্ট থাকব। সবার সহযোগিতা নিয়ে এই হলকে একটি আদর্শ, সুশৃঙ্খল ও প্রাণবন্ত আবাসিক পরিবার হিসেবে গড়ে তুলতে চাই।”

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আবদুস সামাদ একাধারে একজন বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ। তিনি জাপান সরকারের মর্যাদাপূর্ণ [MEXT] স্কলারশিপ নিয়ে জাপানের সুকুবা ইউনিভার্সিটি থেকে মেডিকেল সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জেএসপিএস (JSPS) ফেলোশিপ নিয়ে তিনি দুই বছর ভাইরোলজিতে পোস্ট-ডক্টরেট সম্পন্ন করেন। এছাড়া জাপান, আমেরিকা ও মালয়েশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক একাডেমিক কার্যক্রমে তাঁর সক্রিয় সম্পৃক্ততা রয়েছে।

দীর্ঘ কর্মজীবনে তিনি নিজ বিভাগের চেয়ারম্যান এবং অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত HEQEP প্রকল্পের এসপিএম (SPM) হিসেবেও তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা গবেষণা জার্নালে তাঁর একাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

একাডেমিক ও প্রশাসনিক নেতৃত্বের পাশাপাশি তিনি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গেও যুক্ত আছেন। তিনি বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি এবং ইউট্যাবের কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।