মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি এইমাত্রঅন্যান্য নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি এইমাত্রঅন্যান্য বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ এইমাত্রঅন্যান্য ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি এইমাত্রঅন্যান্য মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর এইমাত্রঅন্যান্য নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ এইমাত্রঅন্যান্য বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান এইমাত্রঅন্যান্য দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
শিক্ষা

চুয়েটে উপাচার্যের সভায় অংশ না নিলেও বেতন-ভাতার ফাইল পাঠানোর অভিযোগ

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট /আরএও
চুয়েটে উপাচার্যের সভায় অংশ না নিলেও বেতন-ভাতার ফাইল পাঠানোর অভিযোগ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যের আহ্বান করা একটি সভায় কম্পট্রোলার দপ্তরের কর্মকর্তাদের অংশ না নেওয়া এবং এর পরদিন বেতন-ভাতার ফাইল ই-মেইলে পাঠানোর ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসংক্রান্ত কার্যক্রম নিয়ে আলোচনা করতে গত ২৭ সেপ্টেম্বর কম্পট্রোলার দপ্তরের ১১ কর্মকর্তাকে একটি জরুরি অনলাইন সভায় অংশ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তবে আন্দোলনসংক্রান্ত কর্মসূচির কারণে তারা ওই সভায় অংশ নেননি বলে জানা গেছে। এর পরদিন কম্পট্রোলার দপ্তর থেকে ই-মেইলের মাধ্যমে বেতন-ভাতার ফাইল পাঠানো হয়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। তবে বেতন-ভাতার ফাইল পাঠানোর প্রক্রিয়াটি সংশ্লিষ্ট দপ্তরের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ কি না এবং এ ক্ষেত্রে উপাচার্য বা প্রশাসনের পূর্বানুমোদনের প্রয়োজন ছিল কি না, তা নিয়ে ভিন্নমত রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা গুরুত্বপূর্ণ। অন্যদিকে, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকাণ্ডকে নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে দেখারও সুযোগ রয়েছে বলে মত দিয়েছেন কেউ কেউ। তবে, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কম্পট্রোলার দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যও জানা যায়নি।

ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি পরিষ্কার করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও প্রশাসনিক নথি পর্যালোচনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।