মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে গাছ কাটার ঘটনার প্রতিবাদ জানালেন তাঁতী দল নেতা এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে গাছ কাটার ঘটনার প্রতিবাদ জানালেন তাঁতী দল নেতা এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল এইমাত্রঅন্যান্য এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ, তবু পিছিয়ে জিম্বাবুয়ে-কেনিয়ার চেয়ে এইমাত্রঅন্যান্য আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ, তবু পিছিয়ে জিম্বাবুয়ে-কেনিয়ার চেয়ে চুপ থাকার ৫ উপকারিতা ও ফজিলত, ইসলামে কী বলা হয়েছে? এইমাত্রঅন্যান্য চুপ থাকার ৫ উপকারিতা ও ফজিলত, ইসলামে কী বলা হয়েছে? কুমিল্লার বুড়িচংয়ে বৃদ্ধাকে কুপিয়ে জখম: অভিযুক্ত গ্রেপ্তার, এলাকাবাসীর বিক্ষোভ এইমাত্রঅন্যান্য কুমিল্লার বুড়িচংয়ে বৃদ্ধাকে কুপিয়ে জখম: অভিযুক্ত গ্রেপ্তার, এলাকাবাসীর বিক্ষোভ পঞ্চগড়ে মিথ্যা মামলার আতঙ্কে গ্রামবাসী, পুলিশ সুপারের কাছে অভিযোগ এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে মিথ্যা মামলার আতঙ্কে গ্রামবাসী, পুলিশ সুপারের কাছে অভিযোগ মোংলা বন্দরের কার্যক্রম ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য মোংলা বন্দরের কার্যক্রম ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী সাজেকে হামলার প্রতিবাদে শনিবার দুই জেলায় অবরোধের ঘোষণা এইমাত্রঅন্যান্য সাজেকে হামলার প্রতিবাদে শনিবার দুই জেলায় অবরোধের ঘোষণা
অন্যান্য

মেসির বিদায়ী ম্যাচে বেনিনের ক্ষোভ, আর্জেন্টিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

প্রতিবেদক:
মেসির বিদায়ী ম্যাচে বেনিনের ক্ষোভ, আর্জেন্টিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মেসির বিদায়ের রাতটা আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের। মনুমেন্তালে হাজারো দর্শকের সামনে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নেমে সেই রাতকে আরও স্মরণীয় করে রেখেছেন লিওনেল মেসি। কিন্তু একই ম্যাচের পর বেনিন শিবিরে জমেছে ক্ষোভ। ম্যাচ ঘিরে স্বাগতিকদের আচরণ ও ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু গুরুতর অভিযোগ সামনে এসেছে। গোল ডটকমের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩–০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে একটি গোল করেছেন মেসি, পাশাপাশি সতীর্থদের আরও দুটি গোলেও অবদান রেখেছেন তিনি। আর্জেন্টিনার জন্য ম্যাচটি ছিল মূলত মেসিকে ঘিরে আবেগ আর উদ্‌যাপনের উপলক্ষ।

তবে ম্যাচ শেষে বেনিনের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। অনুসন্ধানী সাংবাদিক রোমাঁ মোলিনার দাবি, ম্যাচের জন্য বেনিন কোনো বোনাস পায়নি। এমনকি ম্যাচ থেকে পাওয়া আয়ের কোনো অংশও তাদের দেওয়া হয়নি। এর বাইরে খেলোয়াড়দের মধ্যে জার্সি বিনিময় কিংবা মেসির সঙ্গে ছবি তোলার সুযোগও নাকি ছিল না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোলিনা লিখেছেন, ‘বেনিনের প্রতি আর্জেন্টাইন ফেডারেশন এবং খেলোয়াড়দের সম্মান: কোনো বোনাস নেই, আয় থেকে এক সেন্টও ফেরত দেওয়া হয়নি, কোনো জার্সি বিনিময় হয়নি, একটি ছবিও তোলা হয়নি এবং আর্জেন্টিনার করিডরে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছিল!’

অভিযোগের এখানেই শেষ নয়। মোলিনা আরও লেখেন, ‘যাদের শুধুই পুতুলের মতো ব্যবহার করা হয়েছে, তাদের পিঠে ব্যবসা করে সবকিছু নিজেদের পকেটে নেওয়া হয়েছে।’

ম্যাচের আগেও বেনিন দলের পক্ষ থেকে অসন্তোষের কথা সামনে এসেছিল। বুয়েনস এইরেসে যাতায়াত এবং হোটেল ব্যবস্থাপনা নিয়ে তখন অভিযোগ করেছিল তারা। সব মিলিয়ে মেসির বিদায়ী ম্যাচে অংশ নেওয়ার অভিজ্ঞতা বেনিনের জন্য স্বস্তির হয়নি বলেই উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে।

অবশ্য ম্যাচের আগে দুই দলের মধ্যে সৌহার্দ্যের ছবিও দেখা গেছে। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ উপলক্ষে বেনিনের অধিনায়ক তাকে উপহার ও একটি চিঠি দেন। ম্যাচ শেষেও আর্জেন্টিনার খেলোয়াড়েরা মেসিকে আবেগঘনভাবে বিদায় জানান।

আর্জেন্টিনার কাছে রাতটি তাই মেসিকে বিদায় জানানোর স্মরণীয় উপলক্ষ হলেও, বেনিনের কাছে একই রাত রেখে গেছে ব্যবস্থাপনা নিয়ে একাধিক প্রশ্ন ও অভিযোগ।