মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানে সন্ত্রাসীদের গুলি : অস্ত্রসহ গ্রেপ্তার ৫ এইমাত্রঅন্যান্য জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানে সন্ত্রাসীদের গুলি : অস্ত্রসহ গ্রেপ্তার ৫ জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট এইমাত্রঅন্যান্য জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ! এইমাত্রঅন্যান্য ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ! আশুলিয়ায় পানির ট্যাংকির পাশে প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত মরদেহ এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় পানির ট্যাংকির পাশে প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত মরদেহ কামাল পারভেজকে হুমকি গণমাধ্যমের ওপর আঘাত, অবিলম্বে গ্রেপ্তারের দাবি প্রেস ক্লাবের এইমাত্রঅন্যান্য কামাল পারভেজকে হুমকি গণমাধ্যমের ওপর আঘাত, অবিলম্বে গ্রেপ্তারের দাবি প্রেস ক্লাবের চার খুনের ঘটনায় জব্দ আলামতে মিলল চাঞ্চল্যকর তথ্য, জানাল সিআইডি এইমাত্রঅন্যান্য চার খুনের ঘটনায় জব্দ আলামতে মিলল চাঞ্চল্যকর তথ্য, জানাল সিআইডি বিলে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু এইমাত্রঅন্যান্য বিলে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
অন্যান্য

নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, সহযোগী পলাতক

প্রতিবেদক:
নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, সহযোগী পলাতক

নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. তৈয়ব আলী মোল্যা (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার সহযোগী মো. আকরাম মোল্যা (৪৬) পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার তৈয়ব আলী মোল্যা লোহাগড়া উপজেলার মঙ্গলপুর উত্তরপাড়ার মৃত বালা মোল্যার ছেলে। তার সহযোগী পলাতক আকরাম মোল্যা একই গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে এবং গ্রেপ্তার তৈয়বের আপন চাচাতো ভাই।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ অক্টোবর) রাতে জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল বাইতুল ফালাহ দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালানো হয়। অভিযানকালে একটি খয়েরি রঙের লাগেজে থাকা স্কচটেপ দ্বারা মোড়ানো সাতটি প্যাকেট থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রতি প্যাকেটে ছিল আড়াই কেজি করে গাঁজা। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। এ ছাড়া আটক তৈয়ব আলীর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তৈয়ব মোল্যা পেশায় ট্রলার চালক। নদী কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে তারা লোহাগড়ার তেলকাড়া, মহাজন ঘাট, কোটাকোল ঘাটসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ, কেনাবেচা ও চোরাচালান করে আসছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও জানায়, গ্রেপ্তার তৈয়ব আলী মোল্যার বিরুদ্ধে আগে কোনো মামলা পাওয়া যায়নি। তবে পলাতক আকরাম মোল্যার বিরুদ্ধে ২০১৯ সালে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিদর্শক মো. আব্দুল মান্নান লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। পলাতক আকরাম মোল্যাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।