মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ এইমাত্রঅন্যান্য নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন
অন্যান্য

জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানে সন্ত্রাসীদের গুলি : অস্ত্রসহ গ্রেপ্তার ৫

প্রতিবেদক:
জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানে সন্ত্রাসীদের গুলি : অস্ত্রসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযান চলাকালে সন্ত্রাসীদের সাথে গোলাগুলি ঘটনা ঘটেছে। এ সময় অত্র এলাকার চিহ্নিত শীর্ষ স’ন্ত্রা’সী মোহাম্মদ ইয়াছিনের পাঁচ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পি’স্ত’ল, একটি শ’ট’গা’ন ও ১৬ রাউন্ড গু’লি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সুপার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছিল। পুলিশের উপস্থিতি ও অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ সাহসীকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করে। পরবর্তীতে অভিযান চালিয়ে সন্ত্রাসী ইয়াছিনের পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পাহাড়ের ভেতরের দিকে আত্মগোপনের চেষ্টা করে। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় জমি দখল, পাহাড় কাটা, প্লট বিক্রি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। যার মধ্যে ইয়াছিন বাহিনী অন্যতম। আলীনগর এলাকায় সম্পূর্ণ ইয়াছিনের নিয়ন্ত্রণ ছিল বলে স্থানীয় সূত্র জানা যায়।

প্রসঙ্গত, এর আগে ২০২৬ সালের ৯ মার্চ জঙ্গল সলিমপুরে প্রায় তিন হাজার ২০০ সদস্যের অংশগ্রহণে যৌথভাবে বড় ধরনের অভিযান চালায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবি। সেই অভিযানে ২২ জনকে গ্রেফতার করা সম্ভব হলেও ইয়াছিন ও রোকন উদ্দিনসহ শীর্ষ কয়েকজন সন্ক্রাসী পালিয়ে যেতে সক্ষম হন।