মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় মুসলিমদের পানীয় জল না দেওয়ার অভিযোগ, জাতিসংঘে চিঠি এইমাত্রঅন্যান্য কলকাতায় মুসলিমদের পানীয় জল না দেওয়ার অভিযোগ, জাতিসংঘে চিঠি ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তালিকায় জেলা বিএনপি সভাপতির ভাই এইমাত্রঅন্যান্য ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তালিকায় জেলা বিএনপি সভাপতির ভাই প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট এইমাত্রঅন্যান্য প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট দুদিন ধরে নিখোঁজ ছিলেন সাবেক সেনাসদস্য, গাছের ডালে ঝুলছিল তাঁর লাশ এইমাত্রঅন্যান্য দুদিন ধরে নিখোঁজ ছিলেন সাবেক সেনাসদস্য, গাছের ডালে ঝুলছিল তাঁর লাশ মানসিক যত্ন সহজলভ্য করতে ‘মনোকথা কেয়ার কার্ড’ চালু এইমাত্রঅন্যান্য মানসিক যত্ন সহজলভ্য করতে ‘মনোকথা কেয়ার কার্ড’ চালু যুবদল নেতার বাড়ির গেটে কাফনের কাপড়, ‘জয় বাংলা’ চিরকুটে প্রাণনাশের হুমকি এইমাত্রঅন্যান্য যুবদল নেতার বাড়ির গেটে কাফনের কাপড়, ‘জয় বাংলা’ চিরকুটে প্রাণনাশের হুমকি জীবননগরে এমপি রুহুল আমিন মাদকবিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জীবননগরে এমপি রুহুল আমিন মাদকবিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ এমপির! এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ এমপির!
অন্যান্য

শিক্ষক নিয়োগে যোগ্যতা-দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

প্রতিবেদক:
শিক্ষক নিয়োগে যোগ্যতা-দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, দক্ষতা ও পেশাগত দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, এমন প্রার্থীদেরই নিয়োগ দেওয়া হচ্ছে, যারা ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে শ্রেণিকক্ষে পাঠদান এবং শিক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকার সাভারের নয়ারহাটে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) আয়োজিত ‘টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ’-এর দ্বিতীয় ও সমাপনী দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, এবার প্রার্থী নির্বাচনে সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় এমন ব্যবস্থা রাখা হয়েছে, যাতে যোগ্য ও দক্ষ প্রার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের সুযোগ পান।

তিনি আরও বলেন, নিয়োগের ক্ষেত্রে প্রচলিত স্বচ্ছ নিয়ম অনুসরণ করা হয়েছে। পাশাপাশি প্রার্থীদের পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টিও বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

সাম্প্রতিক গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, ওই সময়ের পর প্রশাসনের কিছু ক্ষেত্রে সাময়িক দুর্বলতা তৈরি হয়ে থাকতে পারে। এ কারণে কিছু ভুলত্রুটিও হতে পারে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এসব ত্রুটি চিহ্নিত করে সংশোধন এবং ঘাটতি পূরণে গুরুত্বের সঙ্গে কাজ করছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া যথাসম্ভব নির্ভুল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজানোর লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং দায়িত্ব পালনের সুযোগ তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ নিটারের শিক্ষক-শিক্ষার্থী, আয়োজক কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।