মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় মুসলিমদের পানীয় জল না দেওয়ার অভিযোগ, জাতিসংঘে চিঠি এইমাত্রঅন্যান্য কলকাতায় মুসলিমদের পানীয় জল না দেওয়ার অভিযোগ, জাতিসংঘে চিঠি ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তালিকায় জেলা বিএনপি সভাপতির ভাই এইমাত্রঅন্যান্য ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তালিকায় জেলা বিএনপি সভাপতির ভাই প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট এইমাত্রঅন্যান্য প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট দুদিন ধরে নিখোঁজ ছিলেন সাবেক সেনাসদস্য, গাছের ডালে ঝুলছিল তাঁর লাশ এইমাত্রঅন্যান্য দুদিন ধরে নিখোঁজ ছিলেন সাবেক সেনাসদস্য, গাছের ডালে ঝুলছিল তাঁর লাশ মানসিক যত্ন সহজলভ্য করতে ‘মনোকথা কেয়ার কার্ড’ চালু এইমাত্রঅন্যান্য মানসিক যত্ন সহজলভ্য করতে ‘মনোকথা কেয়ার কার্ড’ চালু যুবদল নেতার বাড়ির গেটে কাফনের কাপড়, ‘জয় বাংলা’ চিরকুটে প্রাণনাশের হুমকি এইমাত্রঅন্যান্য যুবদল নেতার বাড়ির গেটে কাফনের কাপড়, ‘জয় বাংলা’ চিরকুটে প্রাণনাশের হুমকি জীবননগরে এমপি রুহুল আমিন মাদকবিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জীবননগরে এমপি রুহুল আমিন মাদকবিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ এমপির! এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ এমপির!
অন্যান্য

দুদিন ধরে নিখোঁজ ছিলেন সাবেক সেনাসদস্য, গাছের ডালে ঝুলছিল তাঁর লাশ

প্রতিবেদক:
দুদিন ধরে নিখোঁজ ছিলেন সাবেক সেনাসদস্য, গাছের ডালে ঝুলছিল তাঁর লাশ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা থেকে নিখোঁজের দুই দিন পর নেত্রকোনার মোহনগঞ্জে মোহাম্মদ ফজলুর রহিম (কাজল) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ফজলুর রহিম ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মোহাম্মদপুর (কাকিয়াম) গ্রামের বাসিন্দা এবং নওধার সৌরবিদ্যুৎ প্লান্টে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে মোহনগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের একটি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে মোহনগঞ্জ থানা পুলিশ। তাঁর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন ফজলুর রহিম। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ছেলে মারুফ হাসান রনক ধর্মপাশা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে উল্লেখ করা হয়, নিখোঁজ হওয়ার দিন দুপুর আনুমানিক আড়াইটার দিকে ফজলুর রহিমের এক চাচাতো বোন তাঁকে ধর্মপাশামুখী একটি অটোরিকশায় বসে থাকতে দেখেছিলেন।

ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। মোহনগঞ্জ থানা পুলিশ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে।