মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
অন্যান্য

মসজিদগুলোকে বিগত দিনে দলীয় অফিস বানানোর চেষ্টা করা হয়েছিল: পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রতিবেদক:
মসজিদগুলোকে বিগত দিনে দলীয় অফিস বানানোর চেষ্টা করা হয়েছিল: পানি সম্পদ প্রতিমন্ত্রী

বিগত দিনে মসজিদগুলোকে দলীয় অফিস হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। শনিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে তার পবিত্র অবস্থানে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইসলাম কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর।

মাহফিলের বিষয়ে তিনি বলেন, সরকার কোনো মাহফিলের বিরোধী নয় বরং মাহফিলে সহযোগিতা করতে চায়। তবে মাহফিলের নামে কেউ সরকারের বিরোধিতা বা ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। এ বিষয়ে ওলামা দলের নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিটি মাহফিলে নিরপেক্ষ বক্তা আমন্ত্রণ জানানো উচিত, যারা রাজনৈতিক দলের পক্ষে কথা না বলে কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে হেদায়েতের পথ দেখাবেন। কোনো দলের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য বক্তা আনার প্রয়োজন নেই। বরং ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত। যারা কোরআন ও হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা দিতে পারবেন, এমন আলেমদের দিয়ে মাহফিল আয়োজন করলে সরকার তাতে অর্থনৈতিকসহ সব ধরনের সহযোগিতা করবে।

পঞ্চগড় জেলা ওলামা দলের সভাপতি মুফতি মুহিবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব এম এ মজিদ এবং পঞ্চগড় জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল। অনুষ্ঠানে ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।